বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানি মন্ত্রী বলেন দেশে কোনো সংকট নেই; অথচ পাম্পে লাইন কিন্তু কমছে না। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর প্রেস ক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপিকেই সমাধান করতে হবে বলে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন- স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন নোট অব ডিসেন্ট বাদে সব মানব, এর কোনো মানে হয় না। এটা জনগণের সঙ্গে শুভঙ্করের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই তারা গণভোট আগে করতে দেয়নি।তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ধরে রাখতেই বিএনপি গুরুত্বপূর্ণ দশটি আইনি ও সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল। এখন নোট অব ডিসেন্টের কথা বলে তারা এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে সরকার বিরোধীদের ওপর দায় চাপিয়ে দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য বিরোধীদলের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।তিনি বলেন, ব্যর্থতা ঢাকতে সহিংসতার দিকে দেশকে ঠেলে দেবেন না। চট্টগ্রাম সিটি কলেজে এক ছাত্রের পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রদল নিজেরাই, অথচ শিবিরের ওপর দোষ দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।এ অনুষ্ঠানে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে হাসপাতালে যাবেন।বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টায় রাজধানীর এভার কেয়ার Read more

আজ দেখা যাবে ‘বিভার সুপারমুন’, বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ
আজ দেখা যাবে ‘বিভার সুপারমুন’, বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ

আজ আকাশে দেখা যাবে বছরের অন্যতম আকর্ষণীয় পূর্ণচন্দ্র— ‘বিভার মুন’ বা ‘বিভার সুপারমুন’। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, Read more

৩ দিনের সফরে আজ ভোলায় আসছেন স্পিকার
৩ দিনের সফরে আজ ভোলায় আসছেন স্পিকার

তিন দিনের সরকারি সফরে ভোলায় আসছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা Read more

ইরানের কারাগারে ইসরায়েলি হামলায় তদন্তের আহ্বান অ্যামনেস্টির
ইরানের কারাগারে ইসরায়েলি হামলায় তদন্তের আহ্বান অ্যামনেস্টির

ইরান ও ইসরায়েল যুদ্ধে তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের প্রাণঘাতী হামলার ঘটনায় যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরানি কর্তৃপক্ষের Read more

অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনো ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রোববার Read more

হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার
হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. নাহিদ খান অভি (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন