পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মীর জুবায়ের আহমেদ যুক্তরাষ্ট্রের University of California, Merced-এ পদার্থবিজ্ঞানে সম্পূর্ণ অর্থায়িত (ফুল ফান্ডেড) পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ লাভ করেছেন। তার এই অসাধারণ অর্জনে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মীর জুবায়ের আহমেদ জানান, এই যাত্রা মোটেও সহজ ছিল না, তবে প্রতিটি ধাপই ছিল মূল্যবান। তিনি তার মা, স্ত্রী, পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর পথচলার জন্য সকলের দোয়া কামনা করেন।তিনি জানান, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে পাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ভর্তি হন। শুরুতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কারণে প্রথম দুই সেমিস্টারে প্রত্যাশিত ফল করতে পারেননি। তবে তিনি হতাশ না হয়ে শেষ বর্ষে এসে নিজের অবস্থান উন্নত করেন এবং CGPA ৩.১৩ পয়েন্ট অর্জন করেন।পরবর্তীতে গবেষণায় নিজেকে আরও দক্ষ করে তুলতে তিনি Bangladesh University of Engineering and Technology (বুয়েট)-এ এম.এসসি. প্রোগ্রামে ভর্তি হন। সেখানে তিনি অসাধারণ সাফল্য দেখিয়ে সিজিপিএ ৩.৬৭ নিয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। একই সঙ্গে বায়োফিজিক্স বিষয়ে তিনটি মানসম্মত গবেষণাপত্র প্রকাশ করেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে পোস্টার ও মৌখিক উপস্থাপনায় একাধিক সেরা পুরস্কার লাভ করেন।শিক্ষাজীবনে তিনি বুয়েটে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ (RA) অর্জন করেন, যা তার গবেষণা ও একাডেমিক যাত্রাকে আরও সুসংগঠিত করে। ইংরেজি দক্ষতা প্রমাণে তিনি ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্টে ১২০ স্কোর অর্জন করেন, যেখানে প্রতিটি উপ-অংশে সমানভাবে উচ্চ নম্বর পান।বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, মার্সেড-এ টিচিং অ্যাসিস্ট্যান্ট/গ্র্যাজুয়েট স্টুডেন্ট রিসার্চার (TA/GSR) হিসেবে সম্পূর্ণ অর্থায়িত পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন।নিজের সাফল্যের পেছনের মূল শক্তি হিসেবে তিনি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, নির্দিষ্ট লক্ষ্যে অটল থাকার কারণে তিনি কখনো সরকারি চাকরির প্রস্তুতির দিকে মনোযোগ দেননি।জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, “যদি তোমাদেরও এমন কিছু করার ইচ্ছা থাকে, তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তা অর্জনের জন্য এগিয়ে যেতে হবে। নিজের উপর বিশ্বাস রাখো, মহান আল্লাহর উপর ভরসা রাখো এবং কঠোর পরিশ্রম করো একদিন অবশ্যই গন্তব্যে পৌঁছাতে পারবে।”মীর জুবায়ের আহমেদের এই সাফল্য পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান
মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান

মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার প্রকল্প Read more

১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে: মামুনুল হক
১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে: মামুনুল হক

বিগত ১৫ বছরে দুর্নীতিবাজ শেখ হাসিনার সরকার এবং তাদের ঘনিষ্ঠদের মাধ্যমে প্রায় ২৮ লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ করেছেন বাংলাদেশ Read more

ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল
ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (৩০ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক Read more

নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু
নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণ বিএনপিকে একটি আদর্শ দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন