বরগুনার তালতলীতে চিকিৎসকের ভূয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে আমির হোসেন খান নামে ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে এ আদেশ দেন।জানা গেছে, আমির হোসেন খান দীর্ঘদিন ধরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি দোকান ঘরে ‘আল-আমিন ফার্মেসি’ নামে সাইনবোর্ড সাঁটিয়ে নিজেকে এমবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন। এ সময় আমির হোসেন স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড আদেশ দেন।এ বিষয়ে তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরে একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা হয়। এ সময় আমির হোসেন স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ বিশ্ব শাড়ি দিবস
আজ বিশ্ব শাড়ি দিবস

কথায় বলে, ‘শাড়িতে নারী’। বাঙালি নারীর নাকি আসল সৌন্দর্য ফুটে ওঠে শাড়ি গায়ে জড়ালে। আপনি যদি একজন শাড়িপ্রেমী হয়ে থাকেন Read more

আমরা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছি: হামাস
আমরা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছি: হামাস

ফিলিস্তিনের গাজায় যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছেন বলে জানিয়েছেন উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বর্তমান শীর্ষ নেতা খলিল আল-হায়া। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) Read more

এ ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি  কেন্দ্রে উপস্থিতি ৭২ শতাংশ
এ ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি  কেন্দ্রে উপস্থিতি ৭২ শতাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। Read more

সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি বাবর, জাহাঙ্গীর সম্পাদক
সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি বাবর, জাহাঙ্গীর সম্পাদক

চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার উপজেলার একটি রেস্টুরেন্টে এ নির্বাচন Read more

বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক
বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক

প্রেমিক ভারতীয় নাগরিক, অন্যদিকে প্রেমিকা বাংলাদেশের। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কাজ করার সময় তাদের পরিচয়। এরপরই তৈরি হয় প্রেমের Read more

সাজেকে যৌথ বাহিনীর অভিযান, বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ
সাজেকে যৌথ বাহিনীর অভিযান, বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী ও বন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন