দক্ষিণ চীন সাগরে একটি ছোট বালুচর দখল করেছে চীনা কোস্টগার্ড। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। এতে ফিলিপাইনের সাথে বেইজিংয়ের আঞ্চলিক বিরোধের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, চীনের সরকারি টেলিভিশন সিসিটিভি সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে—চারজন চীনা কোস্টগার্ড সদস্য কালো পোশাক পরিহিত অবস্থায় স্প্রাটলি দ্বীপপুঞ্জের বিতর্কিত স্যান্ডি কেতে চীনের জাতীয় পতাকা উড়াচ্ছেন।সিসিটিভি জানিয়েছে, এপ্রিলের শুরুতেই চীন “সামুদ্রিক নিয়ন্ত্রণ কার্যকর” এবং “সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগ” করেছে এই অঞ্চলে। চীন ও ফিলিপাইন—উভয় দেশই স্প্রাটলি দ্বীপপুঞ্জসহ দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ ও পানিসীমার ওপর দাবি করে থাকে। এর প্রতিক্রিয়ায়, রোববার ফিলিপাইনও তিনটি বালুচরে নিজেদের পতাকা স্থাপন করেছে বলে জানায় এবং চীনের ছবির মতো করেই নিজেদের বাহিনীর ছবি প্রকাশ করে।তবে ফিলিপাইনের বাহিনী যে তিনটি বালুচরে পৌঁছেছে, তার মধ্যে স্যান্ডি কে ছিল কিনা তা এখনও নিশ্চিত নয়।ফিলিপাইনের ন্যাশনাল টাস্ক ফোর্স ওয়েস্ট ফিলিপাইন সি এক বিবৃতিতে জানায়, তারা এক বালুচরের কাছাকাছি চীনের কোস্টগার্ডের একটি জাহাজ এবং সাতটি চীনা মিলিশিয়া নৌযান দেখেছে। এই অবস্থাকে তারা “চীনের অবৈধ উপস্থিতি” বলেও আখ্যা দেয়।বিবৃতিতে বলা হয়, “এই অভিযান আমাদের দেশের সার্বভৌমত্ব, সার্বভৌম অধিকার এবং কর্তৃত্ব রক্ষার প্রতিশ্রুতি ও দৃঢ়তার প্রমাণ।” অবশ্য দুই দেশের মধ্যে এ নিয়ে উত্তেজনা বাড়ছে। এর আগে একাধিকবার জাহাজ সংঘর্ষ ও হাতাহাতির ঘটনাও ঘটেছে।বিবিসি বলছে, স্যান্ডি কে দ্বীপটি ফিলিপাইনের থিটু দ্বীপের (স্থানীয়ভাবে পাগ-আসা নামে পরিচিত) কাছে অবস্থিত। থিটু দ্বীপে ফিলিপাইনের একটি সামরিক ফাঁড়ি আছে, যেখান থেকে তারা দক্ষিণ চীন সাগরে চীনা নৌচলাচল পর্যবেক্ষণ করে।তবে এখন পর্যন্ত কোনো স্থায়ী চীনা দখলদারিত্বের লক্ষণ পাওয়া যায়নি এবং চীনা কোস্টগার্ড সদস্যরা স্থানটি ছেড়ে চলে গেছে বলে জানা গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত

আসন বণ্টন নিয়ে টানাপোড়েনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও, জামায়াত বলেছে এখনও জোটের দরজা Read more

ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!

ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার সুদেব কুমার মন্ডলের বিরুদ্ধে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও তাকে বদলির পর ফের ময়মনসিংহে Read more

জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে সাইদুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার Read more

জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ
জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। এদিন বিশ্ববিদ্যালয়ের জাতীয় Read more

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মাজার-ই-শরীফ বা নীল মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত প্রায় ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন