বরিশালের গৌরনদী ও বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পিকআপভর্তি বিপুল পরিমাণ ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।শনিবার বিকেলে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নামানোর সময় এসব জ্বালানি তেল জব্দ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের একটি গোডাউনে পিকআপ থেকে জ্বালানি তেল নামানোর সময় অভিযান চালানো হয়। এ সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ২ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন এবং ২০০ লিটার পেট্রোল।এছাড়া একই পিকআপ থেকে নামানো বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের একটি দোকান থেকেও আরও ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। দোকানটি স্থানীয় জুয়েল নামে এক ব্যক্তির বলে জানা গেছে।সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকে এনএসআই সদস্যরা পিকআপটির পিছু নিয়ে অভিযান চালিয়ে জ্বালানি তেলগুলো জব্দ করেন।এ ঘটনায় অবৈধ মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে বৌদ্ধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
বান্দরবানে বৌদ্ধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদম উপজেলায মারাইংতং জাদীর  একটি নির্মাণাধীন বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিবার (২৫ মে)  সকালে দুই শতাধিক Read more

পদ্মায় তলিয়ে গেল দুই তলা মসজিদ
পদ্মায় তলিয়ে গেল দুই তলা মসজিদ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভাঙনে একটি দুই তলা মসজিদ তলিয়ে গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে জাজিরা উপজেলার নাওডোবা Read more

ঝাউবাগান নিধন করে বালিয়াড়িতে ‘প্লট বাণিজ্য’!
ঝাউবাগান নিধন করে বালিয়াড়িতে ‘প্লট বাণিজ্য’!

কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন বিস্তীর্ণ বালিয়াড়ি এলাকায় ঝাউবাগান কেটে এবং বালিয়াড়ি দখল করে অবৈধভাবে প্লট তৈরি ও বিক্রির অভিযোগ উঠেছে একটি Read more

‘বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে’
‘বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে’

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান বলেছেন, ‘শুরুতে বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে। Read more

ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত
ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

ফোনকলের রেকর্ড ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার Read more

দীঘিনালায় ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
দীঘিনালায় ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

জেলার দীঘিনালা উপজেলায় প্রথম বারের মত ৪দিনব্যাপী ব্যতিক্রমী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্র। মঙ্গলবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন