আগামী বুধবারের (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরান কোনও চুক্তিতে পৌঁছাতে না পারলে যুদ্ধবিরতির মেয়াদ আর না-ও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৮ এপ্রিল কার্যকর হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়লে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন নাকি আবার হামলা শুরু করবেন, এ বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি। ট্রাম্পের ভাষায়, হরমুজ প্রণালিতে অবরোধ জারি থাকবে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।’ তিনি বলেন, ‘আমি হয়তো এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। তবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে। ফলে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে দুই দেশ পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে। এই সপ্তাহান্তে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল সোমবার পাকিস্তানে আলোচনায় বসতে পারেন এমন প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুমকি দিলেন। এর আগে শুক্রবার ট্রাম্প আত্মবিশ্বাস নিয়ে বলেছেন যে, উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি রয়েছে। এদিকে হরমুজ প্রণালি খোলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে। তেহরান দাবি করেছে, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দেয়া হয়েছে। মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেয়া হতে পারে।  শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন,‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। এদিকে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল এ সপ্তাহান্তে পাকিস্তানে পৌঁছাতে পারে। দুই দেশের মধ্যে আগামী সোমবার ফের আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে এ বৈঠকের বিষয়টি কোনও পক্ষই এখনও নিশ্চিত করেনি।এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, দুই পক্ষই একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে তিনি মনে করেন।এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল।  প্রণালি উন্মুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানালেও দেশটির বন্দর ও জাহাজের বিরুদ্ধে নৌ-অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে কোনও চুক্তি সম্পন্ন হলেই কেবল সেই অবরোধ প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।সূত্র: সিএনএনএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাশ হইও না, ধৈর্য থাকলে সফলতা তোমাকে ধরা দিবেই : ধর্ম উপদেষ্টা
নিরাশ হইও না, ধৈর্য থাকলে সফলতা তোমাকে ধরা দিবেই : ধর্ম উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামি স্টাডিজের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে এই পূর্ণমিলনী Read more

বাকৃবিতে ছাত্রদল নেতাকে পিটানোর অভিযোগ
বাকৃবিতে ছাত্রদল নেতাকে পিটানোর অভিযোগ

বাংলা‌দেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) ছাত্রদলের নেতা কৃ‌ষি অনুষ‌দের ৬১ তম ব্যাচের শিক্ষার্থী হাসিবুল হাসান কৌশিককে পি‌টি‌য়ে‌ছে ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা Read more

খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়
খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির শীর্ষ নেতারা।শনিবার (০৭ জুন) বিএনপি Read more

নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু
নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণ বিএনপিকে একটি আদর্শ দল Read more

জুনেই মিলবে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার
জুনেই মিলবে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে রাজস্ব ব্যবস্থাপনা, মুদ্রা বিনিময় হারসহ অন্যান্য সংস্কার কাঠামো বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। ফলে আইএমএফ চলতি Read more

সাত বছরেও কথা রাখেনি কেউ, চরম ক্ষোভ নিহত-আহত পরিবারের
সাত বছরেও কথা রাখেনি কেউ, চরম ক্ষোভ নিহত-আহত পরিবারের

রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন