কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদিকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে তার স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর প্রথম আসরে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।বাংলা থিয়েটারের উদ্যোগে গত ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং গুণীজনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ১৬ এপ্রিল উৎসবের পর্দা নামে। উৎসবের সমাপনী দিনে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৮টি বিভাগে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা হুমায়ূন ফরীদি এই ক্যাম্পাসে নাট্যচর্চার মাধ্যমেই জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছিলেন। নিজ ক্যাম্পাসে তার এই প্রাপ্তি উপস্থিত নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি করে।মরণোত্তর সম্মাননা ছাড়াও শিল্পকলার বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, আইনুন নাহার পুতুল ও অবন্তী সিঁথি। উদীয়মান তারকা খেতাব জিতেছেন অনিরুদ্ধ হৃদয়, তানভীর অপূর্ব ও গোলাম ফারুক জয়। শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা মেহরাব সিফার ঝুলিতে।পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’, মোস্তাফিজুর নূর ইমরানের ‘জ্বীনের বাচ্চা’ এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ পুরস্কার লাভ করেছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে আহমেদ হাসান সানির ‘সং ফ্রম দ্য সাউথ’ ফজলে রাব্বির ‘দ্য ইটারনাল জার্নি’ এবং দেবাশীষ দাসের ‘দ্য ব্যালাড অব আ গিক’।আয়োজকরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে এবং চলচ্চিত্রে নতুনমুখদের উৎসাহিত করতে এই ফিল্ম ফেস্টিভ্যালের যাত্রা শুরু হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যেভাবে নিষিদ্ধ বাবর-রিজওয়ান-শাহিন
ভারতে যেভাবে নিষিদ্ধ বাবর-রিজওয়ান-শাহিন

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। প্রতিবেশী দুই দেশটির বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারতে এবার নিষিদ্ধ Read more

টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ
টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ

টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চলতি অর্থ বছরে আওয়ামীলীগের ফ্যাসিস্ট এমপিদের সুপারিশকৃত ২৮টি উন্নয়ন কাজের স্কীম বাতিল করা হয়েছে। Read more

কিশোর গ্যাং এর দৌরাত্ম্য! স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!
কিশোর গ্যাং এর দৌরাত্ম্য!  স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!

বগুড়ার শেরপুরে ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপর চারজন শিক্ষার্থী মিলে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা ২ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।শনিবার (১২ Read more

প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম
প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম

যশোরে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে দুই গৃহবধূ জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে শহরের বারান্দীপাড়া সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন Read more

নামের সাথে আংশিক মিল, তাতেই আসামি!
নামের সাথে আংশিক মিল, তাতেই আসামি!

শুধু নামের সাথে আংশিক অংশের মিল রয়েছে। তাই এক দিনমজুর নির্দোষ হলেও পুলিশ এক পিজিআইডি মামলায় দুই ব্যক্তিকে আসামি বানানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন