মাগুরায় ছাকাম মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে শুক্রবার রাত ১টার দিকে পুলিশ পরিচয়ে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে বেধড়ক মারধর ও গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে অজ্ঞাত ব্যাক্তিরা। গুরুতর আহত অবস্থায় ছাকাম মোল্যাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে বলে জানা গেছে।আহত ছাকাম মোল্যার বাড়ি মাগুরা সদর উপজেলার গোপালগ্রামে। তিনি তার ওয়ার্ডে বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এবিষয়ে আহত ছাকাম মোল্যার পুত্রবধূ সোনালী বেগম ও প্রতিবেশীরা জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে একটি সাদা মাইক্রোবাস এসে থামে বাড়ির সামনে। পরে দুজন লোক তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে বলে আপনার বিরুদ্ধে মামলা আছে বলে অর্থ্যাৎ মাগুরা সদর থানা থেকে পুলিশ আমরা, এমন পরিচয় দিয়ে ডেকে নিয়ে যায়। পরে তড়িঘড়ি করে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এসময় পরিবারের কেউ তার সাথে ছিলো না।পরে তারা জানতে পারেন পাশ্ববর্তী ইউনিয়ন বেরইল পলিতা এলাকায় রাস্তার পাশে ছাকাম মোল্যাকে মেরে গুরুতর অবস্থায় ফেলে গেছে। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মারধর করে ফেলে রেখে যাওয়ার পরে পরিবার ও স্থানীয়রা জানতে পারে যে, যারা পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে গেছে তারা মূলত পুলিশ নয়। এঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষ অপরাধীদের শাস্তি দাবি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে আহত ছাকামের পরিবার।এদিকে উক্ত ঘটনার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এভাবে রাতে ভূয়া পুলিশ পরিচয় দিয়ে একজন মানুষ তার নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসাথে ঘটনায় জড়িতদের খুজে বের করে শাস্তি আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা।এঘটনায় শুক্রবার বিকালে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক রহমান সময়ের কন্ঠস্বরকে জানান, পুলিশ পরিচয়ে যারা গভীর রাতে ছাকাম মোল্যার বাড়িতে গিয়েছিল তারা মূলত তাদের পুলিশের কোনো সদস্য নন। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে খোজা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ থানায় করা হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুই Read more

তারাগঞ্জে কমলা চাষ করে স্বাবলম্বী কৃষক আলেপ উদ্দিন
তারাগঞ্জে কমলা চাষ করে স্বাবলম্বী কৃষক আলেপ উদ্দিন

কমলা বাগান করে সাফল্য পেয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের আলেপ উদ্দিন। প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলে আছে Read more

গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে Read more

প্রশাসকের আশ্বাসে অনশন ভাঙলেন সাত কলেজের শিক্ষার্থীরা
প্রশাসকের আশ্বাসে অনশন ভাঙলেন সাত কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রায় ৩৩ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

১৮ মাসে হামাসের ২৫ শতাংশ টানেল ধ্বংস করেছে ইসরাইল
১৮ মাসে হামাসের ২৫ শতাংশ টানেল ধ্বংস করেছে ইসরাইল

দীর্ঘ ১৮ মাসের যুদ্ধে গাজাকে রীতিমতো নিশ্চিহ্ন করে দিচ্ছে ইসরাইল। যুদ্ধের প্রথম থেকেই দেশটির সামরিকবাহিনীর টার্গেট ছিল গাজার সশস্ত্রবাহিনী হামাসকে Read more

ভৈরবে ১০২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ
ভৈরবে ১০২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে ১০২ কেজি গাঁজা ও ১টি সাদা রঙের প্রাইভেটকার আটক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন