কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে ১০২ কেজি গাঁজা ও ১টি সাদা রঙের প্রাইভেটকার আটক করেছে র‍্যাব-১৪ সিপিসি ২ ক্যাম্পের সদস্যরা।শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার সময় শহরের নাটাল মোড় এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে আটক করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার, র‍্যাব-১৪ সিপিসি-২ শেখ মুত্তাজুল ইসলাম, ক্যাম্প কমান্ডার, লিখিত বক্তব্যে জানান, শনিবার রাত ৮টার সময় শহরের নাটাল মোড় এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে র‍্যাবের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযানকালে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রাস্তার পাশে একটি স্ট্রিলের পিলারের সঙ্গে ধাক্কা মেরে আটকে যায়। তাৎক্ষণিকভাবে অজ্ঞাতনামা চালক ও পরশ খান নামে এক মাদককারবারী পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৩টি কালো রঙের ট্রাভেল ব্যাগ ও দুটি পাটের বস্তার ভিতরে রক্ষিত ১০২ কেজি গাঁজা ও একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় আলামতসহ মামলা দায়ের পূর্বক পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও
কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও

ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ায় Read more

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা Read more

গজারিয়ায় জান্নাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ
গজারিয়ায় জান্নাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন Read more

রাশেদ খানের মামলায় ঢাবির সাবেক প্রশাসন ও আ.লীগ নেতারা অভিযুক্ত
রাশেদ খানের মামলায় ঢাবির সাবেক প্রশাসন ও আ.লীগ নেতারা অভিযুক্ত

২০১৮ সালের কোটা সংস্কার দাবির আন্দোলনের বছরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি এবং ওই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবন Read more

টানা ৯ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
টানা ৯ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, Read more

হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার
হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন