নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো, মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে ১২ বছর বয়সী তামিম হোসেন এবং ১৩ বছর বয়সী ফাহিম হোসেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বগুড়ার শাহজাহানপুরের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আব্দুল মুমিনের দুই শিশুসন্তান তাদের মায়ের সাথে নানাবাড়িতে বসবাস করতো। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে সবার অগোচরে ডুবে যায়।দীর্ঘক্ষণ তামিম ও ফাহিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুইভাইয়ের মরদেহ ভেসে উঠে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে একজনের মৃত্যু
লালপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে একজনের মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হান্নান (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল হান্নান উপজেলার বিলমাড়ীয়া Read more

এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ
এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ

‘দেশ গড়াতে জুলাই পদযাত্রা’ সহ এনসিপির রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আ. লীগের Read more

চাটমোহরে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
চাটমোহরে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে Read more

‘ভারতের যুদ্ধবিমান ঠেকাতে’ পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিলো চীন!
‘ভারতের যুদ্ধবিমান ঠেকাতে’ পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিলো চীন!

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলার জেরে উপমহাদেশে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনা Read more

মেঘনায় লঞ্চ সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা, ৪ জন কারাগারে
মেঘনায় লঞ্চ সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা, ৪ জন কারাগারে

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ৮ জন নামীয় ও অজ্ঞাতনামা ১০ জনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা Read more

সুনামগঞ্জের নৌকা থেকে চামটি নদীর পানিতে পড়ে শিশু নিখোঁজ
সুনামগঞ্জের নৌকা থেকে চামটি নদীর পানিতে পড়ে শিশু নিখোঁজ

নৌকা থেকে পানিতে পড়ে সুনামগঞ্জের দিরাইয়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন