পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলার জেরে উপমহাদেশে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পাকিস্তানের হাতে এসেছে চীনের তৈরি পিএল-১৫ এয়ার-টু-এয়ার মিসাইল, যা মূলত ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমানকে প্রতিহত করার লক্ষ্যেই ব্যবহার হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। বিশ্লেষকদের মতে, পাকিস্তানকে এই মিসাইল সরবরাহ করে যুদ্ধ পরিস্থিতিতে ইসলামাবাদকে শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে বেইজিং। সম্প্রতি তিনটি জেএফ-১৭ যুদ্ধবিমানের ছবি প্রকাশ করেছে পাকিস্তান বিমানবাহিনী, যেখানে প্রতিটি জেটই সজ্জিত ছিল পিএল-১৫ মিসাইলে। এই মিসাইল দৃষ্টিসীমার বাইরে (Beyond Visual Range) হামলা চালাতে সক্ষম, যার পাল্লা ২০০ থেকে ৩০০ কিলোমিটার এবং গতি শব্দের পাঁচ গুণেরও বেশি।চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্র যদিও গতির দিক দিয়ে এগিয়ে, তবে ভারতীয় রাফাল জেটের সঙ্গে থাকা ইউরোপীয় ‘মিটিওর’ ক্ষেপণাস্ত্রকে অনেকেই বেশি কার্যকর বলে মনে করেন। র‌্যামজেট ইঞ্জিনচালিত মিটিওরের রয়েছে লক্ষ্যবস্তু ট্র্যাক করে পুনরায় আঘাত হানার সক্ষমতা, যা পিএল-১৫ থেকে অনেকটাই উন্নত।ভারতের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে শুধু মিটিওরের ওপর নির্ভর না করে রাশিয়ার তৈরি আর-৩৭এম ক্ষেপণাস্ত্র আমদানির পরিকল্পনা করা হয়েছে। ইউক্রেন যুদ্ধেও সফলভাবে ব্যবহৃত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং শক্তি পাকিস্তানের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। বর্তমানে ভারতের বিমানবাহিনীতে রয়েছে ২৬০টির বেশি রুশ নির্মিত এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান, যেগুলি আর-৭৭ এবং ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান ‘তেজস’-এ ডিআরডিওর ক্ষেপণাস্ত্র ব্যবহারে ভারতীয় বায়ুসেনা নিজের অবস্থান আরও মজবুত করছে।সম্প্রতি পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় ‘অপারেশন আক্রমণ’ নামে মহড়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফাল-এম যুদ্ধবিমান কেনার জন্য ৬৩ হাজার কোটি রুপির চুক্তিও করেছে নয়াদিল্লি। অন্যদিকে, পাকিস্তান সরকার পহেলগাঁও হামলার জন্য ভারতীয় অভিযোগ খারিজ করে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে। ইসলামাবাদের এ দাবিকে সমর্থন জানিয়েছে চীন। এমনকি সন্ত্রাসবাদ ইস্যুতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপীয় একাধিক দেশ ভারতের পাশে থাকার কথা জানিয়েছে।এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে—দুই প্রতিবেশীর মধ্যে ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতি কি সরাসরি সংঘর্ষে গড়াবে? বিশেষজ্ঞদের মতে, সামরিক কৌশল ও কূটনৈতিক চাপের মধ্যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এখন এক নতুন পরীক্ষার মুখে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান
তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. নাহিয়ান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি তাবলীগ জামাতের সঙ্গী ছিলেন।রবিবার (২৫ মে) Read more

পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন আজ
পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন আজ

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. Read more

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ বসত ঘর
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ বসত ঘর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নাসিক Read more

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: নেতানিয়াহু
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: নেতানিয়াহু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনও উদ্যোগ বলপ্রয়োগ করে হলেও ঠেকানো Read more

নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। বগুড়া সেনানিবাসের Read more

বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!
বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!

সৌদি আরবে কর্মরত বাংলাদেশ, ভারত ও নেপালি প্রবাসী শ্রমিকরা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।তাদর সকলের মৃত্যুর কারণের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন