আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সময়সূচি অনুযায়ী বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরবর্তীতে অধিদপ্তরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।তবে দেশের তিন পার্বত্য জেলা— রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে সেখানে বৃত্তি পরীক্ষা শেষ হবে।এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে স্কুল ব্যাগ থেকে পাঁচটি মাথার খুলি ও হাড় উদ্ধার
জামালপুরে স্কুল ব্যাগ থেকে পাঁচটি মাথার খুলি ও হাড় উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে দুটি স্কুল ব্যাগ থেকে পাঁচটি মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ জুন) সকালে পৌর শহরের Read more

সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: উপদেষ্টা আসিফ
সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: উপদেষ্টা আসিফ

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন Read more

পরাজয়েও অনড়, নির্বাচন করাই যেন নেশা: স্বতন্ত্র প্রার্থী শিক্ষক আলমগীর  
পরাজয়েও অনড়, নির্বাচন করাই যেন নেশা: স্বতন্ত্র প্রার্থী শিক্ষক আলমগীর  

নির্বাচনে অংশগ্রহণ যেন তার রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। একাধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও কখনোই জামানত ফেরত পাননি। তবুও থেমে যাননি উল্লাপাড়া Read more

সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান
সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধভাবে দেওয়া মাটির বাঁধ অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।   বুধবার (১৭ ডিসেম্বর) Read more

ঠাকুরগাঁও সীমান্তে শেয়ালের আক্রমণে নারীর মৃত্যু, গ্রামজুড়ে আতঙ্ক
ঠাকুরগাঁও সীমান্তে শেয়ালের আক্রমণে নারীর মৃত্যু, গ্রামজুড়ে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে শেয়ালের আক্রমণে আহত হওয়ার ২৩ দিন পর আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন