ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে শেয়ালের আক্রমণে আহত হওয়ার ২৩ দিন পর আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে শেয়ালের কামড়ে আরও দুটি গরুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এতে কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শনিবার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনা বেগমের মৃত্যু হয়। বিকেল ৩টায় ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ওই গ্রামের মইনুল হকের স্ত্রী।নিহতের ছেলে আমিরুল ইসলাম জানান, প্রায় ২৩ দিন আগে সীমান্তবর্তী মাঠে ছাগল চরাতে গেলে শেয়াল তার মাকে আক্রমণ করে নাক ও মুখে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে জলাতঙ্কের দুটি টিকা দেওয়া হয়।তিনি আরও জানান, পরবর্তীতে পরিবারের পরামর্শে বাজার থেকে আরও দুটি টিকা কিনে পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রয়োগ করা হয়। তবে ক্ষত শুকায়নি। ১৭ দিন পর তার অবস্থার অবনতি ঘটে, মুখ দিয়ে লালা পড়া, বমি হওয়াসহ নানা উপসর্গ দেখা দেয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় ভুট্টার আবাদ বাড়ার কারণে শেয়ালের উপদ্রব বেড়েছে। মন্ডলপাড়া, ভান্ডারদহ ও আনসারহাটসহ আশপাশের এলাকায় শেয়াল এখন মানুষের বসতিতে ঢুকে পড়ছে এবং গরু-ছাগলের ওপর আক্রমণ করছে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজিব বলেন, কুকুর, বিড়াল বা শেয়ালের কামড়ে দ্রুত হাসপাতালে গিয়ে পূর্ণাঙ্গ টিকা নেওয়া জরুরি। পল্লী চিকিৎসকের ওপর নির্ভর না করার পরামর্শ দেন তিনি।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল হোসেন জানান, স্থানীয়দের সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মার অনন্য রেকর্ড
অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মার অনন্য রেকর্ড

অ্যাডিলেইডে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইতিহাস গড়লেন ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি এমন এক Read more

নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর
নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর

আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ Read more

হাসপাতালে জাহিদ হাসান, সবার কাছে চাইলেন দোয়া
হাসপাতালে জাহিদ হাসান, সবার কাছে চাইলেন দোয়া

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থতা বোধ করলে ঈদের আগের দিন তাকে নিয়ে যাওয়া Read more

হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম
হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম

হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদরোগের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য একটি সহজ উপায় হলো Read more

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার সচেতন: আইনমন্ত্রী
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার সচেতন: আইনমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন