মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই চীন সফরে গিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ইরানের সব বন্দরে মার্কিন অবরোধের মধ্যে তিনি এ সফর করেছেন।মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা যায়, বেইজিংয়ে ল্যাভরভকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। চীন ও রাশিয়া উভয়ই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেছে। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে চীন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন জানান, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। এর নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে জরুরি।সোমবার সার্গেই ল্যাভরভ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন। তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সংকট সমাধানে রাশিয়ার সহায়তার আশ্বাস দেন।রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং কূটনৈতিক পথেই সমাধান সম্ভব।ওয়াশিংটন থেকে আলজাজিরার প্রতিবেদক জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানের ওপর চাপ সৃষ্টি করা, যাতে দেশটি অর্থনৈতিকভাবে চাপে পড়ে এবং আলোচনায় ফিরে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি চীন ইরানকে সামরিক সহায়তা দেয়, তবে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে চীন এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, এগুলো ‘সম্পূর্ণ মনগড়া’।এই সংকটের মধ্যে চীন একাধিক দেশের নেতাদের স্বাগত জানাচ্ছে। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লামেরও চার দিনের সফরে চীন যাওয়ার কথা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুর ও বগুড়ায় জয়ী ২ এমপির শপথ রোববার
শেরপুর ও বগুড়ায় জয়ী ২ এমপির শপথ রোববার

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২ সংসদ সদস্য (এমপি) শপথ নেবেন রোববার Read more

২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’
২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’

‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে এদিন সারাদেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ
মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

চাঁদা না দেয়ায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ Read more

কম বেতনের প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমান তরুণী
কম বেতনের প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমান তরুণী

বর্তমান যুগে অফিসে নিজের মনের মত বেতন পান না এমন মানুষের সংখ্যা কম নেই। অনেকে তাই চাকরি পরিবর্তন করেন অথবা Read more

ধামইরহাটে দুই হোটেল মালিককে জরিমানা
ধামইরহাটে দুই হোটেল মালিককে জরিমানা

নওগাঁর ধামইরহাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার রাখার অপরাধে দুই হোটেল মালিককে জরিমানা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন