ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেছেন, নবীনগরে স্বাস্থ্যসেবায় কোনো সিন্ডিকেট, দালাল বা অনিয়ম চলতে দেওয়া হবে না।তিনি বলেন, স্বাস্থ্যসেবা হবে জনগণের অধিকার,এখানে কোনো প্রভাব, পরিচয় কিংবা স্বজনপ্রীতির সুযোগ নেই। বিএনপির কোনো নেতাকর্মী বা আত্মীয় পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।তিনি বলেন, “আমি প্রতিশ্রুতি দিতে চাই আমি যতদিন আপনাদের প্রতিনিধি থাকবো, ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা দিয়ে যাবো। আপনারাও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কোনো অনিয়ম, দুর্নীতি বা হয়রানি বরদাস্ত করা হবে না। কাউকে অন্যায় সুবিধা দেওয়া যাবে না, আবার কেউ অন্যায় করার সুযোগও পাবে না।”সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি আব্দুল মান্নান বলেন, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য কাজ চলছে। উপজেলার মানুষ যাতে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই সরকার ও তিনি সমন্বিতভাবে কাজ করছেন। হাসপাতালের অভ্যন্তরীণ সমস্যাগুলো দ্রুত সমাধান করে চিকিৎসা সেবা আরও কার্যকর করা হবে বলেও তিনি আশ্বাস দেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং আখাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হিমেল খান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মলাই মিয়া, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাকি আক্তারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।সভা শেষে এমপি আব্দুল মান্নান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, ডাক্তার-নার্সদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন। রোগীদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শুনে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে অটো-মিনিবাস সংঘর্ষে আহত ৩
সিরাজদিখানে অটো-মিনিবাস সংঘর্ষে আহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটো রিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া Read more

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (০৬ জুন) সকালে ঝিনাইদহ শহরের পবহাটি ও কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে Read more

টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু
টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু

কক্সবাজারের টেকনাফে যৌতুকের দাবীকৃত না দেওয়ার কারণে স্বামীর বেধড়ক নির্যাতনে এক গৃহবধূ হত্যা করার অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) সকালের দিকে Read more

‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’- লিটন প্রসঙ্গে বুলবুল
‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’- লিটন প্রসঙ্গে বুলবুল

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ছন্দহীন। বিশেষ করে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের অফফর্ম ছিল চোখে পড়ার মতো। তবে Read more

অনুপ্রবেশকারীদের জন্য হুমকির মুখে ভারত: মোদি
অনুপ্রবেশকারীদের জন্য হুমকির মুখে ভারত: মোদি

অনুপ্রবেশকারীদের কারণে ভারতের বৈচিত্র্যের ঐক্য হুমকির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি বলেন, এই পরিবর্তন সামাজিক সম্প্রীতি ও Read more

নান্দাইলে বেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি
নান্দাইলে বেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

ময়মনসিংহের নান্দাইলে বেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির পর রবিবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন