নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুকুরে ডুবে জান্নাতুল (৮) ওরফে ছোয়া নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বড় সাদিপুর গ্রামের সোহেল মিয়ার মেয়ে ছোয়া অন্যান্য শিশুদের সঙ্গে পাশের দালালবাগ এলাকার একটি পুরনো পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরঘাটের পুরনো ও পিচ্ছিল সিঁড়িতে পা পিছলে পানিতে পড়ে যায় সে। সাঁতার না জানায় অল্প সময়ের মধ্যেই পানিতে তলিয়ে যায় শিশুটি।পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্বজনরা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য দ্রুত মদনপুর আল-বারাকা হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পুরো গ্রামজুড়ে বিরাজ করছে নীরবতা ও শোকের আবহ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর’
‘নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর’

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির Read more

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে উড্ডয়নের পরপরই একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও আরও ১১ জন আহত Read more

হিরো আলমকে ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছেন রিয়া মনি!
হিরো আলমকে ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছেন রিয়া মনি!

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, তার স্ত্রী রিয়া মনি ও ম্যাক্স অভি তাকে প্রতারণার মাধ্যমে ভুয়া Read more

হারানো এনআইডি পেতে লাগবে না জিডি : ইসি সচিব
হারানো এনআইডি পেতে লাগবে না জিডি : ইসি সচিব

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) Read more

পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রথমবার ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন