পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় যুদ্ধের স্থায়ী সমাধান না আসায় ইরানে আবারও বিমান হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প শুধু হামলাই নয়, বরং আরো কিছু কৌশলগত পদক্ষেপ নিয়েও ভাবছেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ, যা তিনি ইতোমধ্যেই রবিবার ঘোষণা করেছেন।এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হোয়াইট হাউস বিবিসিকে জানায়, ‘সব ধরনের বিকল্পই এখন খোলা আছে।’হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, “প্রেসিডেন্ট ইতোমধ্যেই হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে ইরানের ‘চাঁদাবাজি’র অবসান ঘটানো হয়েছে। পাশাপাশি তিনি বিচক্ষণতার সঙ্গে অন্যান্য সব বিকল্পও বিবেচনায় রাখছেন।”তবে তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পরবর্তী কী পদক্ষেপ নেবেন, এ বিষয়ে কেউ যদি নিশ্চিতভাবে কিছু দাবি করে, তা সম্পূর্ণই অনুমাননির্ভর।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার প্রতি ব্যারেল। সংঘাতের প্রভাবে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলার ছাড়িয়েছিল। বর্তমান উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে
জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে

জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা।আজ বুধবার Read more

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা “সিয়োনি Read more

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮৬%
গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮৬%

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ মে) সুষ্ঠুভাবে Read more

আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন
আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) খ্যাতিমান এই গুণী শিল্পীর শুভ জন্মদিন। দেখতে দেখতে ৫২ বছরে পা Read more

গাইবান্ধায় ওএমএসসের চালসহ ইউনিয়ন আ.লীগ সভাপতি আটক
গাইবান্ধায় ওএমএসসের চালসহ ইউনিয়ন আ.লীগ সভাপতি আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি ওএমএসসের চালসহ আফজাল হোসেন নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার Read more

মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের
মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

আমেরিকাকে অবিলম্বে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে চীন।  সেইসঙ্গে তাদেরকে আটকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন