নাটোরের বড়াইগ্রামে ইউনিটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার-এর জেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুব হোসেনের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া পৌরসভার গড়ুমশৈল এলাকায় এ হামলার শিকার হন তিনি।আহত সাংবাদিক বর্তমানে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মাহবুব হোসেন গড়ুমশৈল এলাকার ফারুক হোসেনের ছেলে।লিখিত অভিযোগে সাংবাদিক মাহবুব হোসেন উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে বনপাড়া সাজিপাড়া এলাকার ফরিদের ফার্নিচারের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। পরে হত্যার উদ্দেশ্যে লোহার রড, পাইপ ও হাতুড়ি দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তাঁর মাথায় গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হন। এ সময় হামলাকারীরা তাঁর ব্যবহৃত ৯৫ হাজার টাকা মূল্যের স্মার্টফোন ও নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তাঁর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়।এ ঘটনায় মাহবুব হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—বনপাড়া সাজিপাড়া এলাকার মোঃ উসমান আলী (৪৫), আরিফ হোসেন, ফরিদ হোসেন, সাজ্জাদ হোসেন এবং গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার সঞ্জয় হোসেন।সাংবাদিক মাহবুব হোসেন অভিযোগ করেন, হামলার পর অভিযুক্তরা এখন মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি ও পুনরায় হামলার হুমকি দিচ্ছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বড়াইগ্রাম স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান ও বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এনাআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সরকার প্রতিটি শিশুর জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী
সরকার প্রতিটি শিশুর জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা: এম এ মুহিত বলেছেন, সরকার প্রতিটি শিশুর জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে Read more

ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী
ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনা হবে। এর পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ Read more

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় অটোরিকশা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় Read more

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন এক নারী
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন এক নারী

ভাল কাজের আশায় ভারতে গিয়ে আটক হয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে একজন বাংলাদেশী Read more

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে ঢাকার শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন