কাতার ও বিশ্বের অন্যান্য দেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করে দিতে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ছিল আলোচনার আগে তাদের ‘সদিচ্ছার পরীক্ষা’। এছাড়া মার্কিনিরা এ আলোচনাকে গুরুত্ব দিচ্ছে এটি সেটিরও একটি ইঙ্গিত বলে জানিয়েছেন এ কর্মকর্তা।তিনি আরও বলেন, জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি ‘হরমুজে জাহাজ চলাচলের’ সঙ্গে সংশ্লিষ্ট। অর্থাৎ ইরান হরমুজে কোনো বাধা ছাড়া জাহাজ চলতে দেবে এমন শর্তে তাদের জব্দকৃত সম্পদ ছেড়ে দিচ্ছে মার্কিনিরা।গতকাল ইরানের স্পিকার বাঘের ঘালিবাফ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানান, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ততক্ষণ আলোচনা শুরু করবেন না, যতক্ষণ লেবাননে ইসরায়েল হামলা বন্ধ না করবে এবং তাদের জব্দকৃত সম্পদ যুক্তরাষ্ট্র ছেড়ে না দেবে।মার্কিনিদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের পণ্য বিক্রির বিলিয়ন বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন দেশে আটকে আছে।এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন তাদের মধ্যে যুদ্ধ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামলেও; এ যুদ্ধবিরতি প্রথম থেকেই বেশ ভঙ্গুর। ডোনাল্ড ট্রাম্প গতকাল হুমকি দিয়েছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানে আবারও হামলা শুরু হবে। এরজন্য জাহাজকে অস্ত্রেসজ্জিত করা হচ্ছে বলেও জানান তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংরক্ষিত আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
সংরক্ষিত আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম Read more

সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ
সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ

সিরিয়ায় সপ্তাহজুড়ে চলমান সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ২৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রোববার (২০ জুলাই) Read more

যুক্তরাষ্ট্রকে যেকোনো একটি বেছে নিতে হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রকে যেকোনো একটি বেছে নিতে হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক ও বিধ্বংসী বিমান হামলার পর যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, Read more

হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল
হতাশ হতে চাই না, তবুও হতাশ হতে হচ্ছে: মির্জা ফখরুল

আমি আশাবাদী, হতাশ হতে চাই না। তবে তারপরও হতাশ হতে হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি Read more

বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক
বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ইয়াবা সেবনসহ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছোট ভাই এবং তার স্ত্রীর হাতে খুন হয়েছে Read more

ভৈরবে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি
ভৈরবে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক মো. মিজানুর রহমান পাটোয়ারীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভৈরব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন