চট্টগ্রামের সব পরীক্ষাকেন্দ্রে নকল প্রতিরোধে কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন। তিনি প্রতিটি কেন্দ্রে প্রবেশমুখে নকল চেকআপের জন্য বিশেষ বুথ স্থাপন এবং প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশনা দেন।
 
শুক্রবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।
 
চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যোগ দেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও ভয়ভীতিহীনভাবে সম্পাদনের লক্ষ্যে নানা প্রস্তুতি হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসময় তিনি পরীক্ষাকালীন বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে প্রতিটি কেন্দ্রে আইপিএস সংযোজনের জন্য সবাইকে নির্দেশনা দেন।সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।
 
আরও বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড.এ কে এম সামছু উদ্দিন আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী ও চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী।
 
এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াইট হাউসের কাছে এলোপাতাড়ি গুলি, তদন্তে সিক্রেট সার্ভিস
হোয়াইট হাউসের কাছে এলোপাতাড়ি গুলি, তদন্তে সিক্রেট সার্ভিস

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছে কে বা কারা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট Read more

বিশ্ব কচ্ছপ দিবস আজ
বিশ্ব কচ্ছপ দিবস আজ

পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবগুলোর মধ্যে কচ্ছপ একটি। কচ্ছপ সম্পর্কে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি, এই জীবের প্রতি ভালোবাসা ও এর সম্পর্কে Read more

নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া Read more

মাথাব্যথা দ্রুত কমাতে কয়েকটি টিপস
মাথাব্যথা দ্রুত কমাতে কয়েকটি টিপস

মাথাব্যথা একটি সাধারণ রোগ যা অনেকেই তাদের জীবনের কোন না কোন সময়ে অনুভব করেন। তা টেনশন মাথাব্যথা, মাইগ্রেন, অথবা সাইনাসের Read more

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৫
নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা'র দরবার শরীফে হামলা নিয়ন্ত্রণের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ
নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার বারহাট্টায় জনতার হাতে আটক হওয়া ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন