জামালপুরের দেওয়ানগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পৌর শহরের দেওয়ানগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়।দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, সার ব্যবসায়ী সুকুমার সাহা নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন। এই অপরাধে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া, দোকানে মেয়াদোত্তীর্ণ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কীটনাশক রাখার দায়ে নেপাল চন্দ্র সাহা ও বিকাশ চন্দ্র সাহা নামের অপর দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে সার ও কীটনাশকের দাম স্বাভাবিক রাখতে আমাদের এই অভিযান। অতিরিক্ত দামে সার বিক্রি ও ভেজাল বা মেয়াদহীন ওষুধ বিক্রির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।”অভিযান চলাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন মিয়া এবং দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসাধুরা বাজারের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে: বাণিজ্য উপদেষ্টা
অসাধুরা বাজারের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে: বাণিজ্য উপদেষ্টা

অনেক অসাধু প্রতিষ্ঠান বাজারে যোগসূত্র তৈরি করে ছোট ছোট প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগীদের দমিয়ে রাখতে প্রয়োজনে কম দামে পণ্য বিক্রি Read more

শাহবাগ থেকে শুরু হলো ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি
শাহবাগ থেকে শুরু হলো ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

শহিদ ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’। আজ Read more

সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি শিক্ষার্থী সাম্য
সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি শিক্ষার্থী সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম Read more

ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে চিলিকে আতিথ্য দিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। Read more

কিশোরগঞ্জের নরসুন্দা লেক সেজেছে অপূর্ব সাজে
কিশোরগঞ্জের নরসুন্দা লেক সেজেছে অপূর্ব সাজে

নীল আকাশের সাদা মেঘের ভেলা দেখতে কার না ভালো লাগে। শহর কিংবা গ্রামে, বনজঙ্গল বা নদীর পাড়ে বর্ষার চোখ জুড়ানো Read more

ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয়: ট্রাম্প
ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয়: ট্রাম্প

ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দখলদার ইসরায়েলকে সাহসী, নির্ভীক, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন