ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আলী খামেনির স্মরণে তেহরানে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আলজাজিরার তেহরান সংবাদদাতা এ তথ্য নিশ্চিত করেছেন।প্রিয় নেতার স্মরণে শ্রদ্ধা প্রদর্শনের জন্য জনগণ তেহরানের রাস্তায় ও চত্বরগুলোতে যাচ্ছেন। আজ থেকে ঠিক ৪০ দিন আগে নিহত হয়েছিলেন  আলী খামেনি। মানুষ স্লোগানের পাশাপাশি লেবাননের জনগণের প্রতি সমর্থন জানাতে বেশ কয়েকটি ব্যানারও ছিল।গতকালও এঙ্গেলাব স্কয়ারে একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সুতরাং এটি এখন তেহরান এবং অন্য ইরানি শহরগুলোতে একটি দৈনন্দিন আচার-অনুষ্ঠানে পরিণত হচ্ছে।এদিকে প্রেস টিভির প্রতিবেদন থেকে জানা যায়, আয়াতুল্লাহ আলী খামেনি শৈশব থেকেই ইসলামী শিক্ষা ও সাহিত্যিক ঐতিহ্যের মধ্যে বেড়ে ওঠেন। ধীরে ধীরে তিনি এমন এক ব্যক্তিত্বে পরিণত হন, যার প্রভাব মাদরাসার গণ্ডি ছাড়িয়ে বহুদূর বিস্তৃত হয়।শুরু থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। পশ্চিমা সমর্থিত পাহলভি শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তিনি দেশের প্রেসিডেন্ট হন এবং ইরান-ইরাক যুদ্ধ (যা ‘পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ’ নামে পরিচিত) চলাকালে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। ফলে তরুণ যোদ্ধাদের জন্য তিনি হয়ে ওঠেন অনুপ্রেরণার উৎস।সময়টা ২০২৫-২৬ সাল। ইরান দুই দফা বিদেশি আগ্রাসনের মুখে পড়ে। প্রথমটি ২০২৫ সালের জুনে, দ্বিতীয়টি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এই দুই যুদ্ধ ইরানের জন্য গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। ‘অপারেশন ট্রু প্রমিজ’-এর মাধ্যমে ইরান বিশ্বকে তার শক্তিশালী সামরিক সক্ষমতা দেখায়।এরপর আসে ২৮ ফেব্রুয়ারির সেই সকাল। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র তেহরানের কেন্দ্রস্থলে তার কার্যালয়ে আঘাত হানে। রোজা অবস্থায় কোরআন তিলাওয়াত করার সময় তিনি নিহত হন। সেদিনই শুরু হয় ‘রমজান যুদ্ধ’। টানা ৪০ দিন পর বুধবার এই যুদ্ধের অবসান ঘটে। ইরানের প্রস্তাবিত ১০ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্র মেনে নেয়। এই ‘ঐতিহাসিক বিজয়’-এর দিনটি মিলে যায় ইসলামী বিপ্লবের এই নেতার শাহাদাতের ৪০তম দিনে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়েতে দাওয়াত না দেওয়ায় বরের বাড়িতে হামলা, নববধূর গহনা লুট
বিয়েতে দাওয়াত না দেওয়ায় বরের বাড়িতে হামলা, নববধূর গহনা লুট

বিয়েতে দাওয়াত না দেওয়ার জের ধরে বরগুনার আমতলীর শাখারিয়া গ্রামে বর আবু বকর আকনের বাড়িতে হামলা চালিয়ে নববধূর পরিহিত দুই Read more

ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল
ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে Read more

ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে
তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে

অতীতে নির্বাচনে জামায়াতের যে ভোট তাতে করে দলটি বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে কি-না সে প্রশ্ন তুলছেন অনেকেই। Read more

পাটুরিয়ায় মাঝ নদীতে তেলবাহী জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০
পাটুরিয়ায় মাঝ নদীতে তেলবাহী জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের Read more

তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!
তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবারও প্রকৃতিপ্রেমীদের জন্য হয়ে উঠেছে বিস্ময়ের জায়গা। টানা দুই দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন