জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড এবং ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তদের মধ্যে চাকরিচ্যুত এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড, সাবেক এডিসি মারুফ হোসেনকে ৫ বছরের কারাদণ্ড, সাবেক কমিশনার মনিরুজ্জামানের ১০ বছরের, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার নুর আলমকে ৫ বছরের, ছাত্রলীগের পদধারী ৬ জনকে ৩ বছরের, সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে ৫ বছরের, বেরোবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রিপোর্ট পাল্টে দেওয়ার অভিযোগে ডা. সরয়োয়াত হোসেনকে ৫ বছরের কারদণ্ড দেওয়া হয়েছে।দুপুর সোয়া ১২টার দিকে ৩ সদস্যের বিচারিক প্যানেলে রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর ২ সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় Read more

ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান
ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান

পাকিস্তানে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর বিবিসির।মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ Read more

১৮ মাসে হামাসের ২৫ শতাংশ টানেল ধ্বংস করেছে ইসরাইল
১৮ মাসে হামাসের ২৫ শতাংশ টানেল ধ্বংস করেছে ইসরাইল

দীর্ঘ ১৮ মাসের যুদ্ধে গাজাকে রীতিমতো নিশ্চিহ্ন করে দিচ্ছে ইসরাইল। যুদ্ধের প্রথম থেকেই দেশটির সামরিকবাহিনীর টার্গেট ছিল গাজার সশস্ত্রবাহিনী হামাসকে Read more

আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে নিলাম। যেখানে Read more

১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

লুট হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তাই এসব মারণাস্ত্র ও গোলাবারুদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন