বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বাংলা নববর্বষের দিন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য রক্ষায় দেশীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন প্রকার প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের প্রস্তুতি গ্রহণ করা হয়।ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম মোস্তফা বাবলু, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
