নওগাঁর ধামইরহাট উপজেলা-এ জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নানান আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য পরিবেশে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তিনির্ভর নানা মডেল প্রদর্শন করে। বিশেষ করে রোবটিক্স, কৃষি প্রযুক্তি, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং ডিজিটাল সেবার ওপর ভিত্তি করে তৈরি প্রকল্পগুলো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। দর্শনার্থীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী জানান, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রজন্মকে গবেষণা ও উদ্ভাবনের দিকে আরও বেশি উৎসাহিত করতে হবে। তিনি বলেন, এ ধরনের মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম
এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম

বাংলাদেশে সরকারের পতনের পর নিরাপত্তার খোঁজে দেশ ছেড়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী Read more

২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা
২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা

 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত নানা জরুরি কাজ Read more

‘জুলাই আমরা জন্ম দিয়েছি, আমাদের শেখাতে আইসেন না’
‘জুলাই আমরা জন্ম দিয়েছি, আমাদের শেখাতে আইসেন না’

জুলাই চেতনা না শেখাতে আসার অনুরোধ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। Read more

বদরখালীর সড়কের গর্ত যেন ছোট ছোট পুকুর, চরম দুর্ভোগ
বদরখালীর সড়কের গর্ত যেন ছোট ছোট পুকুর, চরম দুর্ভোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর ব্যস্ততম সড়কটি গর্তে যেন ছোট ছোট পুকুর হয়ে গেছে। এ সড়কটি বদরখালী বাজারের প্রধান সড়ক। এ Read more

মাদকের ভয়াবহ ছোবল থেকে রেহাই পাচ্ছে না নারীরাও!
মাদকের ভয়াবহ ছোবল থেকে রেহাই পাচ্ছে না নারীরাও!

শুধু পুরুষ নয়; বরিশালে ভয়াবহ হারে বেড়েছে নারী মাদকসেবীদের সংখ্যা। মাদক সেবনের করুণ পরিণতির শিকার হয়ে অনেকেই চিকিৎসার জন্য নিরাময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন