শিক্ষার্থীদের টানা আন্দোলন ও প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনের পদত্যাগের পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ সহকারী প্রক্টর মো. নান্নুর রহমান। প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সাময়িকভাবে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রক্টরিয়াল কমিটির জ্যেষ্ঠতার ভিত্তিতে নান্নুর রহমানকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই স্থায়ী প্রক্টর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।বিশ্ববিদ্যালয়ে প্রক্টর পদে এই পরিবর্তন আসে কয়েক দিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের পর। নানা অভিযোগে প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, অভিযোগপত্র প্রক্রিয়াকরণে অনিয়ম, নথি বিকৃতি এবং অভিযুক্তদের রক্ষায় প্রশাসনিক পক্ষপাতিত্বের ঘটনা ঘটেছে।সোমবার আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ে তালা দেন। তাঁদের দাবি ছিল, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রক্টরের অপসারণ। আন্দোলনের মুখে অধ্যাপক ড. মো. ইমাম হোসেন পদত্যাগ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেয়।বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাগর নাইম বলেন, প্রক্টরের বিভিন্ন অসংগতি তুলে ধরে তাঁরা পদত্যাগ দাবি করেছিলেন। দাবি না মানায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন তালাবদ্ধ করতে বাধ্য হন।ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম দিপু বলেন, ‘কোনো ব্যক্তি যে মতাদর্শেরই হোন, দুর্নীতি করলে তাঁকে জবাবদিহির আওতায় আনতে হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তুশার আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে এই পরিবর্তন এসেছে। আমরা চাই, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হোক।বিশ্ববিদ্যালয়জুড়ে চলমান উত্তেজনার মধ্যে নতুন ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব গ্রহণকে প্রশাসনিক স্থিতিশীলতা ফেরানোর একটি অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ (৪৫) কে গ্রেপ্তার করেছে Read more

আটক হলেও মামলা হয়নি, ‘নষ্ট ইয়াবা’র অজুহাতে উখিয়ায় মাদক কারবারি মুক্ত
আটক হলেও মামলা হয়নি, ‘নষ্ট ইয়াবা’র অজুহাতে উখিয়ায় মাদক কারবারি মুক্ত

উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটকের ৫ ঘণ্টা পর মোটা Read more

কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা
কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা

পায়ে আলতা, খোপায় বাহারি ফুল, হাতে করতাল, আর মুখরিত পরিবেশে ঢোল ও মাদলের তালে রিমঝিম নাচ—এভাবেই রাজশাহীর নওগাঁয় উদযাপিত হলো Read more

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের
হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে তার সংগঠন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর Read more

কৃষি গবেষণায় একক আধিপত্য বাকৃবির
কৃষি গবেষণায় একক আধিপত্য বাকৃবির

প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিক স্থাপত্যে সমৃদ্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এটি কেবল একটি শিক্ষাঙ্গনই নয়, দেশের কৃষি গবেষণার অন্যতম অগ্রদূত। Read more

আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছে ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা।শুক্রবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন