‎গুরুতর অনিয়ম, অভিযুক্তদের রক্ষার অভিযোগ এবং প্রশাসনিক বিতর্কে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের টানা আন্দোলন ও চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।‎‎বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বে থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে প্রক্টরিয়াল কমিটির জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক মো. নান্নুর রহমানকে সাময়িকভাবে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।‎ক্যাম্পাস সূত্রে জানা যায়, সম্প্রতি প্রক্টরকে ঘিরে একাধিক অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়, যা ধীরে ধীরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষে রূপ নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু শিক্ষককে পুনর্বাসনের লক্ষ্যে প্রক্টর  পরিকল্পিতভাবে ‘সেইফ এক্সিট’ নিশ্চিত করেছে। বিশেষ করে ৫ আগস্টের আন্দোলনের বিরোধিতাকারী সাবেক সহকারী প্রক্টর শাকিল মাহমুদ শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।‎এছাড়া অভিযুক্তদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে, যার সঙ্গে পদত্যাগী প্রক্টরের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। এসব ঘটনায় ক্ষোভ বাড়তে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে।‎শিক্ষার্থীরা জানান, একাধিকবার লিখিত অভিযোগ দাখিলের চেষ্টা করেও তারা প্রশাসনের সহযোগিতা পাননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা প্রক্টরের অপসারণ ও সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে আল্টিমেটাম ঘোষণা করেন।‎দাবি আদায় না হওয়ায় শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উদ্ভূত সংকট মোকাবিলায় এবং চাপের মুখে প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন পদত্যাগ করেন।উল্লেখ্য যে, রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে নিজেকে বিএনপিপন্থী বলে দাবি করে অন্য সব শিক্ষকদের অসম্মান করতেন। কর্মকতাদের সাথেও তিনি খারাপ ব্যবহার করতেন বলে জানা গিয়েছে। দায়িত্ব পালনের তিনি ছিলেন না শিক্ষার্থীবান্ধব। অনেক শিক্ষার্থী অভিযোগ করেন বিপদের সময় প্রক্টরকে পাশে পাওয়া যেত না কিন্তু  শিক্ষার্থীদের ছোটখাটো বিষয়ে তিনি অযাযিত ভাবে হস্তক্ষেপ করতেন, যা তার স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান

বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বুধবার (১৮ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর এলাকার ঈদবাজার পরিদর্শন করেছেন। তিনি ব্যাবসায়ী এবং গণমাধ্যম কর্মীদের Read more

অ্যাতলেটিকো হারিয়ে শিরোপার দৌড়ে শীর্ষস্থানে বার্সেলোনা
অ্যাতলেটিকো হারিয়ে শিরোপার দৌড়ে শীর্ষস্থানে বার্সেলোনা

দিনের আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের ১৮ নম্বর দলের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। এই ফলের পর লা লিগার Read more

আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি
আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার Read more

কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব
কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব

বাবা হলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল Read more

রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেফতার ৪
রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেফতার ৪

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক দুই কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২০ Read more

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

সাফ অ-১৭ নারী টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সুরভী আকন্দ প্রীতি একটি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন