দিনাজপুরের হাকিমপুরে মাদক সেবন ও মাদকদ্রব্য রাখার অপরাধে এক নারীসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে হাকিমপুরের চুড়িপট্টি এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এসময় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত জাকির হোসেনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।দণ্ডপ্রাপ্তরা হলেন-হাকিমপুরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপন মণ্ডল (৪৫), চুড়িপট্টি এলাকার মৃত রহিম উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৫৫), তার ছেলে রাজু খান (৩৮),ফুলবাড়ীর দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ দুলাল (৪৪), হিলি সিপির আকবার মুন্সির ছেলে গোলজার হোসেন এবং নীলফামারীর মিস্ত্রি পাড়া এলাকার ওসমান আলীর ছেলে আরমান (৩৮)।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত জাকির হোসেন বলেন, হাকিমপুরকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় হিলির চুড়িপট্টি এলাকায় জনৈক শিউলি বেগমের বাড়িতে মাদক কেনাবেচা ও সেবন চলছে। সেই সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের সহায়তায় সেই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন ও রাখার অপরাধে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়।এদের মধ্যে চারজনকে একবছর করে কারাদণ্ড ও শিউলি বেগম নামের ওই নারীকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকবিরোধী অভিযানে পঞ্চগড়ে ১১ জনের ছয় মাসের কারাদণ্ড
মাদকবিরোধী অভিযানে পঞ্চগড়ে ১১ জনের ছয় মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১১ জন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এক নারীর Read more

নেত্রকোনায় মাদকদ্রব্য পাচারকালে ভারতীয় মদসহ দুইজন আটক
নেত্রকোনায় মাদকদ্রব্য পাচারকালে ভারতীয় মদসহ দুইজন আটক

নেত্রকোনায় ব্যাটারি চালিত অটোরিকশার বিশেষ চেম্বারের ভিতরে করে অভিনব কায়দায় মাদকদ্রব্য পাচারকালে অবৈধ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে জেলা মাদক Read more

হাদি হত্যার সুষ্ঠু বিচার নিয়ে যা বললেন আইজিপি
হাদি হত্যার সুষ্ঠু বিচার নিয়ে যা বললেন আইজিপি

শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু সারা জাতিকে উদ্বেলিত করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন Read more

ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের
ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে বিমানের টরেন্টো, Read more

ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন
ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন

ধান-গমের মতো আলুর সরকার কর্তৃক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁর আলু চাষিরা।বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে Read more

ইরানে হত্যার দায়ে প্রকাশ্যে স্বামীর ফাঁসি কার্যকর, স্ত্রীর হবে কারাগারে
ইরানে হত্যার দায়ে প্রকাশ্যে স্বামীর ফাঁসি কার্যকর, স্ত্রীর হবে কারাগারে

ইরানে ৪ জনকে হত্যার দায়ে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে দক্ষিণ ইরানে তাকে ফাঁসিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন