জাটকা নিধন বন্ধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৯ জন জেলেকে আটক করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় কারেন্ট জাল ব্যবহার করে জাটকা শিকারের সময় হাতেনাতে ১৯ জন জেলেকে আটক করা হয়। জাটকা সংরক্ষণে সরকারের নির্ধারিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।আটককৃতদের হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা আদায়ের পর ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর জানিয়েছে, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান এবং কঠোর অবস্থান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেকর্ডগড়া জয়ে সিরিজ টাইগারদের
রেকর্ডগড়া জয়ে সিরিজ টাইগারদের

কিউইদের বিপক্ষে রেকর্ড গড়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। রানের হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয়। সফরকারীদের ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচ Read more

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজে চলাচল করছে ইরানি জাহাজ
মার্কিন অবরোধের মধ্যেই হরমুজে চলাচল করছে ইরানি জাহাজ

যুক্তরাষ্ট্র ঘোষিত অবরোধের মধ্যেই ইরানের একটি কার্গো জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের Read more

ছাত্রলীগ নেতা জয় সাহা পলাতক, দুই দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ
ছাত্রলীগ নেতা জয় সাহা পলাতক, দুই দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ

বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জয় সাহা পালানোর ঘটনায় এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে Read more

তিন নারী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
তিন নারী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে তিন নারীসহ কক্সবাজারগামী একটি বাসে থাকা অবস্থায় মো. আল-মামুন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ Read more

হঠাৎ দায়িত্ব ছাড়লেন মেসির দলের কোচ
হঠাৎ দায়িত্ব ছাড়লেন মেসির দলের কোচ

লিওনেল মেসিদের প্রথম এমএলএস শিরোপা জেতানোর মাত্র চার মাস পরেই নাটকীয়ভাবে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো।মঙ্গলবার Read more

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন