যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। সোমবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়া হবে।দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই জানানো হয়েছে। মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ‘রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবেন, ততদিন আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারি।তিনি বলেন, শত্রুপক্ষকে অবশ্যই (তাদের কাজের জন্য) অনুতপ্ত হতে হবে। কারণ এই যুদ্ধের পর আমাদের এমন এক নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে হবে; যেখানে আর যাতে আমাদের কোনও যুদ্ধের সাক্ষী হতে না হয়।ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘‘ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে প্রকৃত অনুতাপে বাধ্য করা দরকার। যাতে শত্রুরা আর কখনোই এ দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস না পায়। এ জন্য আমাদের প্রতিরোধের মাত্রা সেই পর্যায়ে উন্নীত করা হবে।’’তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, হুমকির জবাব দিয়েছে এবং শত্রুর হুমকি মোকাবিলা করছে। ইরানি এই জেনারেল বলেন, ‘‘আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, যুদ্ধের এই পর্যায়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ এবং পরাজয়ের সম্মুখীন হয়েছে।’’গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী বড় আকারের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের শুরুতেই দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের শিকার হন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তিপণ আদায়ের জন্য নিজ সন্তানকে অপহরণ, পিতাসহ গ্রেপ্তার ২
মুক্তিপণ আদায়ের জন্য নিজ সন্তানকে অপহরণ, পিতাসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার জীবননগরে চাঞ্চল্যকর এক ঘটনায় নিজের শিশুসন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পিতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত Read more

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা। তবে এবার আর কোনো মাধ্যমের মাধ্যমে নয়, মার্কিনি ও ইরানিরা Read more

পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো Read more

১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন হারে মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা Read more

স্থায়ী ক্যাম্পাস নেই, শাস্তি পাবে ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থায়ী ক্যাম্পাস নেই, শাস্তি পাবে ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়

স্থায়ী ক্যাম্পাস না থাকায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয় রাজধানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন