মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম আরোপের পরিকল্পনা করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে তাস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালিটি দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করতে সব দেশকেই একটি নির্ধারিত ‘নিরাপত্তা টোল’ পরিশোধ করতে হবে। কোনো দেশ যদি নিরাপদে এই জলপথ পার হতে চায়, তাহলে তাকে এই টোল পরিশোধ করতেই হবে। এক্ষেত্রে কোনো দেশই ছাড় পাবে না।সূত্রের বরাতে আরও বলা হয়েছে, এই নতুন নিয়ম শুধু শত্রু নয়, বরং ‘অ-শত্রু’ বা বন্ধুত্বপূর্ণ মিত্র দেশগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও টোল দেয়ার বাধ্যবাধকতা থাকবে। এই পদক্ষেপকে ইরানের একটি কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষের আগ্রাসনে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা আংশিকভাবে পুষিয়ে নিতে এই ‘টোল’ আদায়ের ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।এদিকে ডোনাল্ড ট্রাম্প রোববার (৫ এপ্রিল) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত না করা হলে ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোর ওপর বড় ধরনের হামলা চালানো হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত
সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ঝড়, জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ সরবারহ ব্যবস্থায় সমস্যা হওয়ায় সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ৫ হাজার ৯০৪টি Read more

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ আসছে: ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ আসছে: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, শিগগিরই প্রতিপক্ষের জন্য ‘বড় চমক’ আসছে। একই সঙ্গে দেশের Read more

ভোরে কুয়াশা থাকলেও শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, আকাশ আংশিক মেঘলা
ভোরে কুয়াশা থাকলেও শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, আকাশ আংশিক মেঘলা

ভোরে কুয়াশা থাকলেও দিনে ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক Read more

ধানমন্ডি থানার ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ
ধানমন্ডি থানার ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী তিন Read more

ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ
ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে Read more

জামায়াতের মহাসমাবেশ স্থগিত
জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন