শসা চাষে লোকসান ও কৃষকদের হতাশা নিয়ে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের সিংগাইরে কৃষি বিভাগের তৎপরতা বেড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত পরিদর্শনে মাঠে নেমেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সায়েস্তা ও জয়মন্টপ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিনে শসা ক্ষেত পরিদর্শন করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার এ কে এম হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা অসীম কুমার তালুকদার ও মো. নুরুজ্জামান।গত ২ এপ্রিল সময়ের কন্ঠস্বরে “শসা চাষে লোকসান, হতাশায় সিংগাইরের কৃষক” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে নিম্নমানের বীজ, কম ফলন এবং চাষিদের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে কৃষি বিভাগের এ তৎপরতা লক্ষ্য করা যায়।পরিদর্শনকালে কর্মকর্তারা শসা ক্ষেত ঘুরে দেখেন ও ফলনের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন।কৃষকরা জানান, গাছ দেখতে ভালো হলেও শসার ফলন অত্যন্ত কম হয়েছে। আবার অনেক ক্ষেত্রে গাছ মাচায় ওঠার পরই হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে, ফলে প্রত্যাশিত উৎপাদন পাওয়া যায়নি। তারা আরও বলেন, জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও শ্রমিক ব্যয়সহ উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু ফলন না হওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই খরচের অর্ধেকও ওঠেনি। কেউ কেউ লোকসান কমাতে আগাম গাছ কেটে ফেলতে বাধ্য হয়েছেন।একাধিক কৃষক জানান, বাজার ও অনলাইন থেকে কেনা বীজের নিম্নমানই এ পরিস্থিতির জন্য দায়ি। চটকদার প্রচারণা ও বিক্রেতাদের আশ্বাসে বীজ কিনলেও ফলনে তার প্রতিফলন মেলেনি। অভিযোগ জানালেও বিক্রেতারা দায় এড়িয়ে যান বলেও দাবি করেন তারা।উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মাঠ পর্যায়ে পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।  বীজের মান নিয়ে অভিযোগ থাকায় বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে ইঞ্জিন বিকল, ৪৬ মিনিট পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
কিশোরগঞ্জে ইঞ্জিন বিকল, ৪৬ মিনিট পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিশোরগঞ্জ-ঢাকা-ময়মনসিংহ রুটে ৪৬ মিনিট ট্রেন চলাচল বিঘ্নিত Read more

আ.লীগের যেকোনো ভার্সন তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না: সারজিস আলম
আ.লীগের যেকোনো ভার্সন তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না। Read more

ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার
ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ইউক্রেনের তিনটি ভিন্ন অঞ্চলের তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে Read more

শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদের দেওয়া হবে না। আপনারা জেনে থাকবেন, তারা মিটিং করেছে আজকে, কিন্তু Read more

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রবিববার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা Read more

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।শুক্রবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন