পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।সোমবার (০৬ এপ্রিল) দুপুরে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে কেক কাটেন পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চলনায় সভায় বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলাম ও কানিজ ফাতেমা।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, সাংবাদিক প্রবীর সাহা, মাসুদ রানা, সেলিম মোর্শেদ রানা, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, সাবেরা সুলতানা, ফজলুল হক সুমন প্রমুখ।জন্মদিনে মহানায়িকার বাড়ি উদ্ধারের দীর্ঘ বছর পার হলেও বাড়িটিতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় হতাশা প্রকাশ করে বক্তারা বলেন, ‘বাড়িটিতে এখনো সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কোনো কাজ হয়নি। দিন দিন বিষয়টি স্তিমিত হয়ে পড়ছে। দ্রুত সুচিত্রা সেনের বাড়িটি আন্তর্জাতিক মানের সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।’উল্লেখ্য, ১৯৩১ সালের ৬ এপ্রিল জন্মগ্রহণ করেন উপমহাদেশের কিংবদন্তী এই মহানায়িকা। অনন্য অভিনয়ের কারণে আজও কোটি ভক্তের হৃদয়ে সমুজ্জ্বল সুচিত্রা সেন। বাংলা সিনেমাকে তিনি নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়।সুচিত্রা সেনের প্রকৃত নাম রমা দাশগুপ্ত। পাবনা শহরের বাড়িতে কেটেছে তাঁর শৈশব-কৈশোর। বাবা ছিলেন স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাবা করুণাময় দাশগুপ্ত ও মা ইন্দিরা দেবীর পঞ্চম সন্তান ছিলেন সুচিত্রা সেন।১৯৪৭ সালে দেশভাগের আগে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান তিনি। বড় পর্দায় সুচিত্রার যাত্রা শুরু হয় ১৯৫২ সালে। সব মিলিয়ে ৬০টি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে বাংলা ৫৩টি এবং হিন্দি ভাষার সাতটি সিনেমায় তাঁকে দেখা গেছে।কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন ৮২ বছর বয়সে ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোকগমন করেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের সময়সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো
নির্বাচনের সময়সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো

আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল Read more

অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের
অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের

যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই? সেটা কীভাবে বৈধ হয়? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক Read more

টঙ্গীতে দুই পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৪৩
টঙ্গীতে দুই পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৪৩

গাজীপুরের টঙ্গীতে আমট্রানেন্ট গ্রুপের দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার সকালে ৯টার দিকে Read more

ভোলায় নারী নেত্রীকে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
ভোলায় নারী নেত্রীকে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ভোলার তজুমদ্দিন উপজেলায় নারী নেত্রীকে মারধরের ঘটনায় চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।গতকাল Read more

৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন
৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন

নোয়াখালীর চাটখিলে ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের Read more

নতুন অ্যাপল ওয়াচে থাকছে আরও উন্নত স্বাস্থ্য ফিচার
নতুন অ্যাপল ওয়াচে থাকছে আরও উন্নত স্বাস্থ্য ফিচার

অ্যাপল তাদের নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১১ আগামী সেপ্টেম্বরে উন্মোচন করতে যাচ্ছে। আগের তুলনায় এই ঘড়িতে থাকবে আরও উন্নত প্রযুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন