সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিদ্যালয়গুলোর অবকাঠামো গত উন্নয়নের ব্যাপারে রাজধানীর বিভিন্ন বিদ্যালয় সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমকে এমনটা জানান তিনি।এসময় হাম এবং জ্বালানি সংকট প্রেক্ষাপটে স্কুল বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানান প্রতিমন্ত্রী।তবে সর্বশেষ আলোচনা থেকে প্রতিমন্ত্রী জানান, অনলাইন ক্লাসের দিকে যাবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অঙ্গনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাম বিষয়ক সচেতনতা শুরু হয়েছে। টিকার ব্যাপারে ফাইনাল আলোচনা চলছে। প্রতিমন্ত্রী বলেন, আগামী জুন-জুলাই শিক্ষা ক্ষেত্র নিয়ে আসছে নতুন কিছু পদক্ষেপ। তার পরিপ্রেক্ষিতেই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে।এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলেন তিনি৷ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিলসহ অন্যান্য স্বাস্থ্যগত উন্নয়নের ব্যাপারেও খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী।তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেরি করে অফিসে আসা তাদের গুণগত মানের সঠিক বিচার করে না। মন্ত্রণালয় জনগণের জন্য কাজ করবে। জবাবদিহিতার জায়গা তৈরি করবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের পর বৃষ্টির হানা
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের পর বৃষ্টির হানা

কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সেই সিদ্ধান্ত তেমন ফলপ্রসূ Read more

এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও Read more

ঝিকরগাছায় ফেমাস ক্লিনিকে হাতুড়ি ডাক্তারের অপারেশনে প্রসূতির মৃত্যু
ঝিকরগাছায় ফেমাস ক্লিনিকে হাতুড়ি ডাক্তারের অপারেশনে প্রসূতির মৃত্যু

কখনো মানবাধিকার কর্মী, কখনো সাংবাদিক আবার কখনো ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে অপারেশন করে বেড়াচ্ছেন শরিফ উদ্দিন নামে এক Read more

কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫
কালকিনিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

মাদারীপুরের কালকিনিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার Read more

সালমান হত্যা মামলার আসামিদের দেশত্যাগরোধে সীমান্তে বাড়তি সতর্কতা
সালমান হত্যা মামলার আসামিদের দেশত্যাগরোধে সীমান্তে বাড়তি সতর্কতা

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর, নতুন করে হত্যা মামলার দায়ের করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন