ইরানের কাছে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানিয়ে একটি গালিগালাজপূর্ণ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (০৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানকে ব্যাপক গালিগালাজ করেন তিনি।ট্রাম্প লিখেন, ‌‌‘‘মঙ্গলবার হবে ইরানে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস, সব এক সুতোয় গাঁথা। এর মতো আর কিছুই হবে না!!! ফা** প্রণালি খুলে দাও, তোমরা উন্মাদ বদমাশ, নাহলে তোমরা নরকে বাস করবে; শুধু দেখে যাও! সমস্ত প্রশংসা আল্লাহর।’’ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরান পিছু হটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বরং মধ্যপ্রাচ্যে প্রতিবেশী আরব দেশগুলোর অর্থনৈতিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে বার বার আল্টিমেটাম দেওয়ার পর আজ গালিগালাজপূর্ণ ওই পোস্ট করেছেন ট্রাম্প।হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখায় ট্রাম্প এর আগেই হুমকি দিয়ে বলেছিলেন, সোমবারের মধ্যে এটি খুলে না দিলে তিনি ইরানে ‘পুরো নরক’ নামিয়ে আনবেন।তিনি আগেও এমন হুমকি দিয়েছেন এবং যখন মধ্যস্থতাকারীরা সম্মানজনক শর্তে যুদ্ধ শেষ করার পথে অগ্রগতির দাবি করেছেন, তখন তিনি এই হুমকির সময়সীমা আরও বাড়িয়েছেন।মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা শত্রু সীমানার ভেতরে নিখোঁজ এক পাইলটকে উদ্ধার করেছে বলে ট্রাম্প দাবি করার পর ওই পোস্ট করেছেন। ইরানের সামরিক বাহিনীর হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন এক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই পাইলট।গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শনিবার পরিচালিত তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই পাইলটকে উদ্ধার করে মার্কিন বাহিনী। এর আগে শত্রু পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছিল ইরান। ট্রাম্প বলেছেন, ওই পাইলট আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আমরা ইরানের পাহাড়ের গভীর থেকে গুরুতর আহত এবং অত্যন্ত সাহসী এফ-১৫ ক্রু সদস্যকে উদ্ধার করেছি। ইরানি সামরিক বাহিনী বড় সংখ্যায় তাকে হন্যে হয়ে খুঁজছিল এবং খুব কাছে চলে এসেছিল। তিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। জীবন ও সরঞ্জামের ঝুঁকির কারণে এ ধরনের অভিযান খুব কমই চালানো হয়।তিনি আরও বলেন, ‘‘এমন অভিযান সচরাচর পরিচালিত হয় না! প্রথম অভিযানের পর দ্বিতীয় এই অভিযানটি চালানো হয়। প্রথম অভিযানে আমরা দিনের আলোতে পাইলটকে উদ্ধার করেছি, যা ছিল অস্বাভাবিক এবং আমরা ইরানে সাত ঘণ্টা কাটিয়েছি। সবার সাহসিকতা এবং প্রতিভার এক অসাধারণ প্রদর্শনী! আমি সোমবার দুপুর ১টায় ওভাল অফিসে সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করব। আমাদের মহান সামরিক যোদ্ধাদের মঙ্গল করুন ঈশ্বর!’’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে: নাহিদ ইসলাম
তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে। তাদের সামরিকভাবে ট্রেনিং করতে Read more

‘আমি মন্দিরেও যাব, নামাজও পড়ব’, ধর্ম নিয়ে বিতর্কের জবাবে নুসরাত
‘আমি মন্দিরেও যাব, নামাজও পড়ব’, ধর্ম নিয়ে বিতর্কের জবাবে নুসরাত

কেদারনাথ আর বদ্রীনাথের সামনে দাঁড়িয়ে প্রণামের ভঙ্গিতে ছবি তুলেছিলেন নুসরাত ভারুচা। কপালে তিলক, গলায় মালা, পরনে জ্যাকেট-পুরো সাজেই যেন এক Read more

এবার রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ফিঞ্চ
এবার রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ফিঞ্চ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে টুর্নামেন্টের Read more

সোহাগ হত্যার বিচার দাবিতে গাজীপুরে এনসিপির বিক্ষোভ
সোহাগ হত্যার বিচার দাবিতে গাজীপুরে এনসিপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের কাশিমপুর শাখার আয়োজনে ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন