ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। টাইমস অব ইসরায়েল জানায়, শনিবার (০৪ এপ্রিল) যুদ্ধবিরোধী এই বিক্ষোভে রাস্তায় নেমে আসেন শত শত মানুষ।এর আগে হাইকোর্ট অফ জাস্টিসের একটি অন্তর্বর্তীকালীন আদেশে পুলিশকে আইডিএফ হোম ফ্রন্টের নিয়ম অনুযায়ী অনুমোদিত সংখ্যার চেয়ে বড় পরিসরে বিক্ষোভের অনুমতি দেয়ার নির্দেশ দেয়া হয়। যদিও এমন সুযোগ দিতে আপত্তি জানিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। তাদের যুক্তি ছিল, ইরান, হিজবুল্লাহ এবং হুতিদের চলমান ক্ষেপণাস্ত্র হুমকির মধ্যে এটি নিরাপদ হবে না।তবে, এদিন রাত ৯টার ঠিক আগে পুলিশ জানায়, তেল আবিবের হাবিমা স্কোয়ারের মূল বিক্ষোভে আদালতের নির্ধারিত ৬০০ বিক্ষোভকারীর সীমা অতিক্রম করে। পুলিশ এই অনুষ্ঠানকে বেআইনি ঘোষণা করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।এর কিছুক্ষণ পরেই, একটি ক্ষেপণাস্ত্র হামলার জন্য সতর্কবার্তা বেজে ওঠে এবং একটি বাসে আটক থাকা বন্দিদের একটি নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয়েছে। তবে, আটককৃতরা দাবি করেছেন যে, তাদের একটি অরক্ষিত কক্ষে রাখা হয়েছিল।এদিকে ইসরায়েলের ইহুদি একটি গোষ্ঠী সেফার্ডিকের প্রধান রাব্বি ডেভিড ইয়োসেফ সমাবেশগুলো চলতে দেয়ার অনুমতি দেয়ায় বিচারকদের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি হাইকোর্টকে “ইহুদি ধর্মের শত্রু” বলে অভিহিত করেন এবং এই বিষয়টির ওপর তার ক্ষোভ প্রকাশ করেন।প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের হাবিমা স্কয়ারের অনেক বিক্ষোভকারী ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অন্যদিকে তারা ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বিধান রাখার নতুন পাস হওয়া আইনের নিন্দা জানান।বিক্ষোভকারীদের ভাষ্য, ক্ষমতাসীন জোট নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধকে ব্যবহার করেছে। তাদের একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বিচ্ছিন্নতার সরকার, দেশের অভ্যন্তরভাগ নীরব, যুদ্ধের আড়ালে তারা দেশ লুট করছে।’ বিক্ষোভকারীদের আরেকটি দল কমলা রঙের কয়েদির পোশাক এবং ইসরায়েলের ক্ষমতাসীন জোটের বিভিন্ন মন্ত্রীর কার্ডবোর্ডের মুখোশ পরেছিল এবং নকল ডলারের নোট নাড়াচ্ছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের হার্ভার্ডের সহায়তা কমানোর হুমকি ট্রাম্পের
ফের হার্ভার্ডের সহায়তা কমানোর হুমকি ট্রাম্পের

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত ১ বিলিয়ন ডলার অর্থ সহায়তা আবারও কমানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২০ এপ্রিল) Read more

ট্রায়ালে সাফল্য পাওয়া রাশিয়ার ক্যান্সারের টিকা ব্যবহারের জন্য প্রস্তুত
ট্রায়ালে সাফল্য পাওয়া রাশিয়ার ক্যান্সারের টিকা ব্যবহারের জন্য প্রস্তুত

রাশিয়ার উদ্ভাবিত ক্যান্সার ভ্যাকসিনের ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা Read more

ভৈরবে বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ
ভৈরবে বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই বন্ধের প্রতিবাদে ছাত্র ও যুব সমাজের বিক্ষোভ ও শাড়ি-চুড়ি নিয়ে থানা ঘেরাও করার পর দ্বিতীয় Read more

‘মার্চ টু সচিবালয়’ এ অংশ নিতে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক
‘মার্চ টু সচিবালয়’ এ অংশ নিতে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার Read more

পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে মানবতার ফেরিওয়ালা আব্বাস
পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে মানবতার ফেরিওয়ালা আব্বাস

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পুলিশের একজন সদস্য।শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে স্টেশনের Read more

নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে ৪ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।বৃহস্পতিবার (১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন