দেশটির বিচার বিভাগ জানায়, চলতি বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে রোববার মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, মামলাটি পর্যালোচনা এবং সুপ্রিম কোর্ট কর্তৃক চূড়ান্ত রায় নিশ্চিত হওয়ার পর মোহাম্মদ-আমিন বিগলারি এবং শাহিন ভাহেদপারস্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।এতে আরও বলা হয়, ওই দুই ব্যক্তি জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিল। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ডিসেম্বরের শেষের দিকে এই বিক্ষোভ শুরু হয়, যা পরে দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। গত ৮ ও ৯ জানুয়ারি বিক্ষোভ-প্রতিবাদ চরমে পৌঁছায়।ইরানি কর্তৃপক্ষ জানায়, সমাবেশগুলো শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে হত্যা ও ভাঙচুরের মতো ‘বিদেশি উস্কানিতে সৃষ্ট দাঙ্গায়’ পরিণত হয়।সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ বা বিরোধী দলগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তি, নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন (এমইকে)-এর সদস্যসহ একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি হামলায় ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়।শনিবার ইরান এমইকে-এর দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করে। এর আগে সপ্তাহের শুরুতে এই গোষ্ঠীর আরও চারজন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালীন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে গত মাসে আরও তিনজনের একই ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি
আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. Read more

কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন। আজ সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা Read more

গাজায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৬৩ ফিলিস্তিনির
গাজায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৬৩ ফিলিস্তিনির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে অন্তত ৬৩ Read more

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে
স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে এবার বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে আরো Read more

হাদিকে গুলি: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে
হাদিকে গুলি: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৪ Read more

গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের  গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে এক অজ্ঞাত পরিচয়ে এক পুরুষের (৫০) ভাসমান লাশ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন