কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি ৮ ফুট লম্বা মৃত ডলফিন ভেসে এসেছে। সৈকতের পশ্চিম পাশে জোয়ারের পানির সাথে ভেসে আসা ডলফিনটির শরীরের বেশিরভাগ অংশের চামড়া উঠে গেছে এবং পেট ফেটে গেছে। দড়ি দিয়ে লেজ বাঁধাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয় উপরা সদস্য আব্দুল জলিল প্রথম ডলফিনটি দেখতে পান এবং পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ইরাবতী ডলফিন, যার মাথা গোলাকার এবং সাধারণ ডলফিনের মতো লম্বা ঠোঁট থাকে না। এ প্রজাতির ডলফিন সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও বড় নদীগুলোতে বসবাস করে। এটি একটি বিপন্ন প্রজাতি হিসেবে পরিচিত এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ ধরনের ঘটনা আমাদের জন্য অশনিসংকেত। ডলফিনের মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির ইঙ্গিত দেয়। দ্রুত কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের উপরা যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার মৃত ডলফিন ও কচ্ছপ ভেসে আসা প্রমাণ করে যে আমাদের সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ ও নৌযানের অসচেতন চলাচল এর জন্য দায়ি হতে পারে।বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে বিষয়টি তদন্ত করা হচ্ছে। উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে কাজ চলছে।পরে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপরা সদস্যরা যৌথভাবে মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেন।সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে তা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ

গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের টহল দল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে Read more

পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের
পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের

ভারতের 'অপারেশন সিন্দুর' এর বদলা হিসাবে পাকিস্তান 'অপারেশন বানিয়ান মারসুস' শুরু করেছে। পাকিস্তানের দাবি,ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। Read more

গোয়ালন্দে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গোয়ালন্দে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ২ হাজার ২পিস ইয়াবাসহ হাসান রেজা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে Read more

১২০টি স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হলো বনের জমি
১২০টি স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হলো বনের জমি

গাজীপুর সদর উপজেলায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। Read more

ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন: মোশররফ
ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন: মোশররফ

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির Read more

টেকনাফে অবৈধ বসতবাড়ি উচ্ছেদ
টেকনাফে অবৈধ বসতবাড়ি উচ্ছেদ

কক্সবাজারের টেকনাফে বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে তৈরি করা একটি বসত বাড়ি উচ্ছেদ করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন