ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে অনশন করা সেই তরুণীর ৫ লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার ভূঁইয়ার হাট বাজার এলাকার একটি বাসায় পারিবারিকভাবে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।এরআগে, শুক্রবার বিকেলে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিক সুমন ভূঁইয়ার ফার্মেসিতে উপস্থিত হন ওই তরুণী। এর পর পরই ঘটনাটি নিয়ে শুরু হয় চাঞ্চল্য।ভুক্তভোগী তরুণীর নাম সুরাইয়া আক্তার। তার প্রেমিকের নাম সুমন ভূঁইয়া। সে চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজার এলাকার বাসিন্দা এবং স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী।জানা গেছে, ফার্মেসিতে ঔষধ কিনতে গিয়ে সুমনের সঙ্গে পরিচয় হয় তরুণী সুরাইয়া আক্তারের। এরপর সুমন তাকে প্রেমের প্রস্তাব দিলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ কয়েকমাস প্রেমের সম্পর্কের পর সুমন তাকে বিয়ের আশ্বাস দিয়ে ছোট ভাইয়ের ভাড়া বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক শারিরীক সম্পর্ক করেন।পরে ওই তরুণী প্রেমিক সুমনকে বিয়ের জন্য চাপ দিলে সমুন বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর পরই বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিক সুমনের ফার্মেসিতে অবস্থান নেন ওই তরুণী। এতে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।এ ঘটনার পর সুমন আত্মগোপনে চলে যান বলে জানা যায়। তবে সামাজিক চাপ, স্থানীয়দের হস্তক্ষেপ এবং পারিবারিক আলোচনার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা গড়ে ওঠে। সেই সমঝোতার ফল হিসেবেই দুই দিনের ব্যবধানে ৫ লাখ টাকা কাবিনে সম্পন্ন হয় তাদের বিয়ে।স্থানীয়দের মতে, দীর্ঘ টানাপোড়েনের পর বিয়ের মাধ্যমে আপাত সমাধান এলেও ঘটনার পেছনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। সচেতন মহল বলছে, এমন ঘটনায় শুধু সামাজিক সমঝোতা নয়, বরং ন্যায়বিচার ও সঠিক তদন্ত নিশ্চিত করাও জরুরি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি Read more

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েক ঘণ্টার হামলায় ইরানে ৬ শিশুসহ নিহত ৩৪
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েক ঘণ্টার হামলায় ইরানে ৬ শিশুসহ নিহত ৩৪

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানে নতুন করে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।সংবাদমাধ্যম দ্য Read more

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আজও উত্তাল ঢাকা সিটি কলেজ চত্বর। টানা কয়েকদিন ধরে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র
রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন