গাজীপুর মহানগরে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাজীপুর ধান গবেষণা আর্মি ক্যাম্পের নেতৃত্বে মহানগরের সদর মেট্রো থানার আওতাধীন দুটি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নিয়ামত সড়কে অবস্থিত ‘জননী এন্টারপ্রাইজ’-এ প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।অন্যদিকে, দেশীপাড়া এলাকায় ‘খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতান’-এ অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান সংশ্লিষ্টরা জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এসব সিলিন্ডার মজুদ করা হয়েছিল।এবিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া
ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া

রাজস্ব বোর্ডের নির্দেশে কাস্টম হাউজ ও বন্দর খোলা, তবে ব্যবসায়ীদের উপস্থিতি হতাশাজনক, প্রচারের সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার ও শনিবার Read more

চীনে আঘাত হানল টাইফুন মাতমো
চীনে আঘাত হানল টাইফুন মাতমো

চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। রোববার (৫ অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। দেশটিতে এমন সময় Read more

চৌহালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো দিনমজুরের ঘর
চৌহালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো দিনমজুরের  ঘর

সিরাজগঞ্জের চৌহালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দিনমজুরের  ঘড় , আসবাবপত্র সহ নগদ টাকা আগুনে পুড়ে ছাই । শনিবার(১১ অক্টোবর)  রাতে খাষকাউলিয়া Read more

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, 'সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে।'শুক্রবার Read more

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি

বিচারের আগে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পর এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই Read more

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জোবায়ের হোসেন (৫৫) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন