পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে আর সংসারের বোঝা মাথায় নিয়ে প্রায় ৩ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান মো: রুহুল আমিন (৩৮)। বিদেশ যাওয়ার আগে তার একটি নিজের চায়ের দোকান ছিল। আগামী কোরবানির ঈদে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার কথা ছিল রুহুল আমিনের। দরিদ্র নামের সংসারের বোঝা রেখেই চলেই গেলেন না ফেরার দেশে। ভাগ্যের নির্মম পরিহাস, টাকার মেশিনটা কাজ করা অবস্থায় মাটি চাপা পড়ে ইন্তেকাল করেন।শুক্রবার (৩ এপিল) সকালে মালেশিয়ার জহুর বারু ডিস্ট্রিক্টের পাহাং এ কাজ করা অবস্থায় মাটি চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ জহুর বারু ইমিগ্রেশন বিভাগের পুলিশ পাহাং এর মর্গে নিয়ে যায়।নিহত রুহুল আমিন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের পুকুর পাড়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে।স্থানীয়রা জানান, অভাব অনটনের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দীর্ঘদিন প্রবাসে  অবস্থান করছিলেন রুহুল আমিন। হঠাৎ খবর আসে, কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছেন তিনি।নিহত রুহুল আমিনের মেয়ে রুনা লায়লা বলেন, আমার বাবা পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছিলেন। আমাদের সবাইকে এতিম করে চলে গেলেন। এখন আমরা কি করবো কিছুই বুঝতে পারছি না। আমরা দুই বোন এক ভাই। এখন মা ছাড়া আমাদের আর কেউ নেই। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এখন আমার বাবার লাশের জন্য অপেক্ষা আর দোয়া ছাড়া আর কিছুই করার নেই।আমার বাবাসহ তিনজন ২৫ থেকে ৩০ ফুট মাটির নীচে ড্রেনের কাজ করছিল। দুইজন উপরে ওঠে আসে। আমার বাবা দুই ধাপ উপরে উঠতেই মাটি ধ্বসে চাপা পড়েন।’নিহত রুহুল আমিনের বড় ভাই বজলুর রহমান বলেন, আমার ছোট ভাই রুহুল আমিন দীর্ঘ ৩ বছর মালেশিয়ায় ছিল। হঠাৎ সকালে শুনতে পাই কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে সে মারা গেছে। তার দুই মেয়ে আর এক ছেলে। পরিবারের উপার্জন করার একমাত্র সেই ছিল। তার ছোট ছেলের বয়স মাত্র ১০ বছর। তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলবে ভেবে মাথায় কাজ করছে না।তিনি আরও বলেন, আমরা তার সহকর্মীদের সাথে সার্বিক যোগাযোগ রেখেছি। তারা যত দ্রুত সম্ভব লাশ দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা কাগজপত্র প্রস্তুত করে দ্রুত সেখানে পাঠাবো। তবে কবে লাশ দেশে আসবে আমরা বুঝতে পারছি না।বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম বলেন, রুহুল আমিনের লাশ দ্রুত দেশে আনার জন্য যে সকল কাগজপত্র লাগবে আমার কাছে আসলে তা ঠিক করে দিয়ে দেব। এছাড়া আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে যতটুকু সম্ভব সহযোগিতা করবো।গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, তার বৈধ কাগজপত্র থাকলে সরকারি যে সুবিধা পাওয়ার কথা সেগুলোর ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করবো।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুন্দরবনে বিজিবির ‘বয়ের সিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সুন্দরবনে বিজিবির ‘বয়ের সিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংলগ্ন জল সীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত কল্পে ‘বয়েরসিং Read more

ভৈরবকে জেলা করার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে হামলা
ভৈরবকে জেলা করার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে হামলা

কিশোরগঞ্জের ভৈরবকে জেলায় রূপান্তর করার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছেন আন্দোলনকরীরা। তারা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে “ভৈরবকে জেলা Read more

আজ থেকে টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ থেকে টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আজ রবিবার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যায়ক্রমে Read more

খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক

খুলনা জেলার ফুলতলায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— ফুলতলার দামোদর কলোনি পাড়ার বাসিন্দা মো. সেলিম Read more

ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম
ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া নামক স্থানে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার (০৫ জুলাই) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন