নাটোরের লালপুরে টিফিনে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ইয়ামিন নামের পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।নিহত ইয়ামিন উপজেলার গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে। সে স্থানীয় গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকতিয়ারুল ইসলাম জানান, শনিবার দুপুর ১টায় শিক্ষার্থীদের টিফিনের বিরতি দেওয়া হয়। বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব কাছাকাছি হওয়ায় অন্যান্য দিনের মতো ইয়ামিন টিফিন খেতে বাড়ির উদ্দেশে রওনা হয়। বিদ্যালয়ের গেট থেকে বের হয়ে ঈশ্বরদী-লালপুর মহাসড়ক পারাপারের সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা লালপুরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ এবং ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি মাসে আরও ২টি খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
চলতি মাসে আরও ২টি খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির Read more

সান্তোসে আরও একবছর থাকছেন নেইমার
সান্তোসে আরও একবছর থাকছেন নেইমার

শৈশবের টানে আবারও ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সি গায়ে জড়িয়েছিলেন নেইমার জুনিয়র। গতবছর জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে এক বছরের Read more

পাকিস্তান থেকে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছেন শান্ত-লিটনরা
পাকিস্তান থেকে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছেন শান্ত-লিটনরা

পাকিস্তানের বিপক্ষে গতকাল শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। ব্যাট হাতে বড় রান তোলার পর বোলাররা ছিলেন ছন্নছাড়া। Read more

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ Read more

‘কমপ্লিট শাটডাউন’ চলবে, ঘোষণা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের
‘কমপ্লিট শাটডাউন’ চলবে, ঘোষণা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের

সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ চলমান রাখার ঘোষণা দিয়েছেন প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা। পরবর্তী ঘোষণা না দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন