রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাতে এবার সূর্যমুখী চাষ যেন হয়ে উঠেছে আলোচিত সাফল্যের গল্প। চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ১৮ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষাবাদ  করে আশাতীত ফলনের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা।উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় প্রকৃত কৃষকদের উন্নত জাতের সূর্যমুখী বীজ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং জমি প্রস্তুত ভালো হওয়ায় মাঠজুড়ে এখন হলুদ ফুলে ছেয়ে গেছে সূর্যমুখীর বাগান। সরেজমিনে দেখা যায়, সূর্যের দিকে মুখ তুলে থাকা সারি সারি সূর্যমুখী ফুল যেন কৃষিজমিকে রূপ দিয়েছে এক অনন্য সৌন্দর্যের উদ্যানে। চারদিকে সবুজ গাছ আর হলুদ ফুলের মেলবন্ধনে তৈরি হয়েছে অপরূপ দৃশ্য। আকর্ষণীয় এই ফুলের মাঠ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরাও ভিড় করছেন। অনেকে আবার ফসল ঘরে তিলতে ব্যস্ত সময় পার করছে।স্থানীয় কৃষক আব্দুল হালিম বলেন, উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনার আওতায় পাওয়া সূর্যমুখী বীজ দিয়ে জমিতে চাষ করেছি। ফলন ভালোই হয়েছে লাভের আশায় আছি, তবে যদি তেল নেওয়ার জন্য ভর্তুকি মূল্যও মেশিনের ব্যবস্থা করা দিতো আমরা আরো সুবিধা পেতাম।আরেক কৃষক মোঃ জিলানী জানান, আগে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি কিন্তু সূর্যমুখী করিনি। এবার উপজেলা কৃষি অফিসের সহায়তায় শুরু করেছি। বর্তমানে প্রতিটি গাছে ফুল পেকেছে ঘরে তুলা বাকী। আগামী মৌসুমে আরও বেশি জমিতে সূর্যমুখী চাষ করব।বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম  বলেন, এবছর ১৮ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষাবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ৩ হেক্টর বেশি, উপজেলায় মোট ৬০ জন কৃষককে বীজ দিয়েছি, কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় নিয়মিত পরামর্শ ও মাঠ পর্যায়ের সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, কৃষকদের যে চাহিদা ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র যেমন তেল প্রসেসিং মেশিন, আমি ঊর্ধ্বতন  কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের চাহিদা মিটানোর চেষ্টা করব। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সূর্যমুখী একটি স্বল্প মেয়াদি ও তুলনামূলক কম খরচের ফসল। তেলের জন্য এই ফসলের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে বাজারে এর দামও কৃষকের অনুকূলে থাকছে। চলতি মৌসুমে বাঘাইছড়িতে ফলন প্রত্যাশা অনুযায়ী হলে আগামী মৌসুমে আরও বেশি কৃষক সূর্যমুখী চাষে যুক্ত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা কাল
সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা কাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের আবহ বিরাজ করছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। বুধবার Read more

দায়িত্ব পেলে আজই হতো ইশরাকের মেয়র পদে একমাত্র দিন!
দায়িত্ব পেলে আজই হতো ইশরাকের মেয়র পদে একমাত্র দিন!

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকার দুই সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে Read more

খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক
খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক

ভোলার চরফ্যাশন উপজেলার একটি আঞ্চলিক সড়ক দীর্ঘ ৫ বছর ধরে খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ এই বেহাল পথে চলাচল করতে Read more

বাঙালির প্রাণের উৎসব আজ পহেলা বৈশাখ
বাঙালির প্রাণের উৎসব আজ পহেলা বৈশাখ

পুরনো বছরের আবর্জনা দূর করতে আজ এসেছে বাঙালির প্রাণের উৎসব—পহেলা বৈশাখ। দিনটি প্রতিবছর নবশক্তি, নবোদ্যম এবং গভীরতর সাংস্কৃতিক চেতনা নিয়ে ফিরে Read more

যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: পেজেশকিয়ান
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: পেজেশকিয়ান

যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয় এবং হুমকির মুখে দৃঢ় থাকার পাশাপাশি উত্তেজনা কমাতে যুক্তিসঙ্গত ও সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার Read more

উল্লাপাড়ায় মানবপাচার চক্রের তিন সদস্য আটক
উল্লাপাড়ায় মানবপাচার চক্রের তিন সদস্য আটক

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ৩ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন