ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ জীবিত মার্কিন পাইলটকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন, তবে তাঁকে পুরস্কৃত করা হবে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’-এর এক উপস্থাপক দর্শকদের উদ্দেশে বলেছেন, শত্রুপক্ষের কোনো পাইলটকে জীবিত আটক করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিলে মূল্যবান পুরস্কার দেওয়া হবে।একই সঙ্গে দেশটির সংবাদ সংস্থা ‘ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি’-তে প্রকাশিত এক বিবৃতিতে কোহগিলুয়ে ও বয়ার-আহমদ প্রদেশের গভর্নর ঘোষণা দিয়েছেন, ‘অপরাধী মার্কিন পাইলটকে হস্তান্তর করলে ১০ বিলিয়ন তুমান (প্রায় ৭৬ হাজার ডলার) পুরস্কার দেওয়া হবে।এদিকে মার্কিন সামরিক বাহিনীও ইতিমধ্যে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দুই ক্রুর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তিনি মার্কিন হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। তবে দ্বিতীয় সদস্যের অবস্থান এখনো স্পষ্ট নয়। তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।সিএনএন জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটি ছিল ‘এফ-১৫ই স্ট্রাইক ইগল’ মডেলের। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলভাগে হামলা চালাতে সক্ষম। এই ধরনের বিমানে সাধারণত একজন পাইলট এবং একজন অস্ত্র পরিচালনাকারী কর্মকর্তা থাকেন।সাবেক মার্কিন মেরিন ফাইটার পাইলট অ্যামি ম্যাকগ্রাথ জানিয়েছেন, যুদ্ধবিমান চালকদের বিশেষ ‘সারভাইভাল ট্রেনিং’ দেওয়া হয়, যাতে তাঁরা দুর্ঘটনার পর বেঁচে থাকলে কীভাবে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে পারেন।তিনি বলেন, বিমানের বাইরে বের হয়ে আসা শরীরের জন্য খুবই সহিংস অভিজ্ঞতা, কিন্তু জীবিত থাকলে উদ্ধার পাওয়ার জন্য প্রশিক্ষণ কাজে লাগে।তবে ইরানের মতো বিশাল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় অবতরণ করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। স্থানীয় জনগণ সহায়তা করবে, নাকি বিরূপ আচরণ করবে; বিষয়টি নিশ্চিত নয়। তাই নিখোঁজ ক্রু সদস্যের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় আলোচিত ৪ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, পুলিশ হেফাজতে ৫ জন
নওগাঁয় আলোচিত ৪ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, পুলিশ হেফাজতে ৫ জন

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের দুই শিশুসহ চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এছাড়া বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে Read more

যারা পিআর চায়, তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু
যারা পিআর চায়, তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।মঙ্গলবার (০৮ Read more

নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ
নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ

নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় জব্দ করা গাঁজার পরিমাণ নিয়ে অনিয়মের অভিযোগে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ও Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর এক সফল অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুর কবির (৩২) নামে এক Read more

জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।বৃহস্পতিবার টোকিও’র ইম্পেরিয়াল Read more

যৌথবাহিনীর জালে ৩ ভারতীয়
যৌথবাহিনীর জালে ৩ ভারতীয়

খাগড়াছড়িতে তিন ভারতীয় নাগরিককে আটক করেছেন যৌথবাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় পানছড়ির মোহাম্মদপুর থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন