ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ।শুক্রবার (৩ এপ্রিল) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতেও একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।আরজু আহমাদ এনসিপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং ধর্ম ও সম্প্রীতি সেলেরও সদস্য ছিলেন।পদত্যাগের ব্যাপারে জানতে চাইলে আরজু আহমাদ বলেন, দল থেকে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। দলের প্রতি কোনো ক্ষোভ থেকে নয়। বরং বর্তমানে দলকে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন।তিনি বলেন, দল তার মতো করে এগিয়ে যাক। এটাই আমার প্রত্যাশা। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে আপাতত আমি সময় দিতে পারছি না। দলের জন্য সবসময় শুভকামনা থাকবে। তারা সঠিক রাজনীতিটা যেন করতে পারে, সে প্রত্যাশা থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংসদ নির্বাচনে থাকছে না ‘পোস্টার’ ব্যবহার: ইসি
সংসদ নির্বাচনে থাকছে না ‘পোস্টার’ ব্যবহার: ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম ‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ Read more

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত: তৈয়্যব
‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত:  তৈয়্যব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বিশেষ Read more

দেশের ৩ বিভাগ ও ৬ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ৩ বিভাগ ও ৬ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের তিন বিভাগসহ আরও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।রোববার (৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন