যশোরে বিষপান করা এক যুবকের চিকিৎসা ও পরীক্ষার নামে ৬ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে ওলিয়ার রহমান নামে এক দালালকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে শহরের পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।আটক ওলিয়ার ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের হারুন মিয়ার ছেলে। বর্তমানে তিনি শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার শাহবাজপুর গ্রামের শাহীন হোসেন (২৫) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগে দায়িত্বরত দালাল ওলিয়ার রোগীর স্বজনদের ভুল বুঝিয়ে এবং উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে পাশের পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।সেখানে প্যাথলজিক্যাল পরীক্ষার নামে ২ হাজার ৩০০ টাকা এবং ওষুধের কথা বলে ৪ হাজার ৪০০ টাকা বিল করা হয়। অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বিল দেখে রোগীর স্বজন সোহেল রানার সন্দেহ হয়। পরে উপস্থিত লোকজনের সহায়তায় তিনি প্রতারণার বিষয়টি ধরে ফেলেন এবং ওলিয়ারকে আটকে রেখে পুলিশে খবর দেন।হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, “দালাল ওলিয়ারকে আটকের পর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”স্থানীয়দের অভিযোগ, যশোর জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে একটি শক্তিশালী দালাল চক্র সক্রিয় রয়েছে, যারা গ্রাম থেকে আসা অসহায় রোগীদের জিম্মি করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে প্রতারণা করে আসছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, মমতার পদত্যাগ দাবি
পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, মমতার পদত্যাগ দাবি

ভারতের সুপ্রিম কোর্টের রায়ে এক সঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অশান্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি, দাবি উঠেছে Read more

বাংলাদেশ থেকে ৭২৫ সেনা সদস্য নেবে কাতার: প্রেস সচিব
বাংলাদেশ থেকে ৭২৫ সেনা সদস্য নেবে কাতার: প্রেস সচিব

কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় আর্থনা সামিটের Read more

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা
সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক Read more

মুন্সিগঞ্জে কুমিরের আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ
মুন্সিগঞ্জে কুমিরের আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শ্যামুবাড়ি গ্রামে কয়েক দিন ধরে এ আতঙ্ক Read more

হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী
হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী

৩ এপ্রিল (২০২৫) থেকে চলতি বছরের হজযাত্রীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। কিন্তু ১০ হাজার বাংলাদেশির হজ গমন অনিশ্চয়তার Read more

বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা
বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা

একটা সময় পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের কাছে হাতে বোনা ঝাঁকি জাল ছিল নিত্য প্রয়োজনীয়। কারণ, জাল দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন