“সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই”– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় এর পরিপ্রেক্ষিতে রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের উপস্থিতিতে অসহায় টুলি বেগমের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।এ সময় প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপি’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে নতুন ব্যাটারি চালিত অটোরিকশা উপহার ও নগদ আর্থিক সহায়তা দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুঁশি অসহায় টুলি বেগম। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুলি বেগম বলেন, ‘‘আমাকে উপহার পাঠানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি ভাষায় প্রকাশ করছি না। নতুন রিকশাটি পাওয়ায় আমার পরিবারের জীবিকা নির্বাহে সহায়ক হবে। আমি মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক দোয়া করি’’।এ সময় ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘‘অসহায় টুলি বেগমের বিষয়টি অনলাইনে দেখতে পেয়ে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’- কে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরপ্রেক্ষিতে আমরা এসে ব্যাটারি চালিত অটোরিকশা ও আর্থিক সহায়তা পৌছিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী শুধু টুলি বেগম নয়, সারাদেশে অসংখ্য খুন ও গুমের শিকার পরিবার এবং অনেক অসহায় পরিবারকে এভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিএনপি পরিবার আগামীতে আর বড় পরিসারে এ কার্যক্রম অব্যাহত রাখবে’’।রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। তিনি বিগত ১৭ বছরে খুন, গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া যখন কোন অসহায়ের খবর নজরে আসে তাৎক্ষণিক তিনি তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় টুলি বেগমের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ বির্নিমানের দিকে এগিয়ে যাবে’’।এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন,সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারী সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেচে থাকার লড়াই”– শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল অসহায় মোছা: টুলি বেগমের পরিবারের কাছে উপহার পৌঁছে দিলো।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

মাদক চোরাকারবারি এবং তাদের সন্দেহভাজন রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মেক্সিকোর অন্তত ৫০ জন রাজনীতিবিদ এবং সরকারি Read more

হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ
হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় প্রথম হয়েছে বাংলাদেশ। হজ শেষে সম্প্রতি সৌদি সরকার এ তালিকা প্রকাশ করেছে Read more

আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব দ্রুতই আবার খুলে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি এই Read more

ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই মাননীয় প্রধান উপদেষ্টাসহ Read more

ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩
ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের যাত্রী দুই সহোদর ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত Read more

বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় চতুর্থ বাংলাদেশ
বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় চতুর্থ বাংলাদেশ

বিশ্বের তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার শীর্ষ পাঁচ দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। যেখানে খাদ্য নিরাপত্তাহীনতা বলতে বোঝানো হয়েছে ব্যক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন