সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে চীনের পতাকাবাহী জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের জন্য ভেড়ানো হয়।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছেছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।তিনি আরও বলেন, জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আজ (শুক্রবার) রাতে সেটি বন্দরে পৌঁছাতে পারে। এছাড়া চীন থেকে রওনা দেওয়া আরেকটি এলপিজিবাহী জাহাজ শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজটি ইতোমধ্যে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ১০ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
দেশের ১০ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।  একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে Read more

এবার সুইডেনের লিগে দল পেলেন সাকিব
এবার সুইডেনের লিগে দল পেলেন সাকিব

সুইডেনের ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন দল পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বজুড়ে বিভিন্ন লিগে Read more

এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা
এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা

এলডিসি থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি Read more

‘আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই’
‘আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই’

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবেও, এরইমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার Read more

কালিয়াকৈরে কাজে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, ভোগান্তিতে গ্রাহকরা
কালিয়াকৈরে কাজে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, ভোগান্তিতে গ্রাহকরা

গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ে গণছুটির Read more

চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে সীমান্তবর্তী আনন্দপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন