কিশোরগঞ্জে যুবদল নেতা বাবুলের ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ। তিনি দাবি করেছেন একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তাকে জড়িয়ে সাজানো নাটক তৈরি করেছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।জানা গেছে, গত ৩১ মার্চ কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুলকে তার নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়ভাবে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।সংবাদ সম্মেলনে শহীদ বলেন, এই হামলার ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয়, অমানবিক এবং আইনবিরোধী। আমি এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের শাস্তির দাবি করছি। তবে এই ঘটনার সঙ্গে আমার কোনো সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। ঘটনার সময় তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন এবং তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা।শহীদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার রাজনীতির সঙ্গে যুক্ত এবং জনগণের আস্থা নিয়েই কাজ করে আসছেন। রাজনৈতিক জীবনে কখনো সন্ত্রাস বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেইনি। বরং সবসময় শান্তি ও আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছি। একটি মহল আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে বলে জানান।শহীদ সংবাদ সম্মেলনে গত ২৮ জানুয়ারির একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, ওইদিন একই এলাকায় আব্দুল হাকিম নামে এক যুবককে ছিনতাইয়ের অভিযোগে জনসমক্ষে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেই ঘটনায় হামলার শিকার বাবুল নিজেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। শহীদের ভাষ্য, ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধের সূচনা ঘটে। পাসপোর্ট অফিসকেন্দ্রিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ৩১ মার্চের ঘটনাটি সেই বিরোধেরই ধারাবাহিকতা হতে পারে।তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও গভীর তদন্তের আহ্বান জানিয়ে বলেন, শুধু সাম্প্রতিক ঘটনাই নয়, বরং ২৮ জানুয়ারির ঘটনাসহ পূর্ববর্তী সব ঘটনার যোগসূত্র খতিয়ে দেখা হোক। প্রকৃত অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হোক। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমেই তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা
আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা

দেশের গণভোট ও সংবিধান সংস্কারের চূড়ান্ত রায় জনগণের কাছে প্রতিফলিত না হওয়ায় এখন আমাদের জন্য একমাত্র পথ বাকি—জনগণকে সঙ্গে নিয়ে Read more

মাগুরার শিশু ধর্ষণ মামলার চার্জশিট আজই দাখিল করা হবে: আসিফ নজরুল
মাগুরার শিশু ধর্ষণ মামলার চার্জশিট আজই দাখিল করা হবে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মাগুরার শিশু ধর্ষন মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। আজই তা আদালতে দাখিল করা হবে। এর Read more

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণ, প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাকলিস্ট’ করার দাবি
রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণ, প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাকলিস্ট’ করার দাবি

তালসারির সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কীভাবে পনিতে ডুবে গেলেন তিনি? Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে Read more

ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০
ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০

ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে বসার স্থানকে কেন্দ্র করে ফের বিএনপি-জামায়েত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের Read more

হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন