দুপুরের তপ্ত রোদে যখন বিরামপুরের রাস্তাগুলো খাঁ খাঁ করে, তখন প্যাডেল চালিত একটি আইসক্রিম ভ্যান নিয়ে ধীরলয়ে এগিয়ে চলে ১৪ বছরের এক কিশোর। সমবয়সীরা যখন কাঁধে স্কুলব্যাগ ঝুলিয়ে শ্রেণিকক্ষে ঢোকে, মেহেদী তখন আইসক্রিম বাক্সের ঘণ্টি বাজিয়ে খদ্দের খোঁজে। তার কপালে জমে থাকা ঘাম আর রোদে পোড়া মুখটি যেন আমাদের সমাজের সুবিধাবঞ্চিত শৈশবের এক জীবন্ত দলিল।বিরামপুর পৌরশহরের কল্যাণপুর গ্রামের মেহেদী হাসানের গল্পটি কেবল দারিদ্র্যের নয়, বরং চরম একাকীত্বেরও। জন্মের পরই বাবা লোকমান হোসেনকে হারায় সে। মা অন্য সংসারে পাড়ি জমালে মেহেদীর আশ্রয় হয় নানী জাহানারা খাতুনের জীর্ণ কুটিরে। চরম অর্থকষ্টের মাঝেও বিরামপুর পৌরসভা দাখিল মাদ্রাসা থেকে ইবতেদায়ী শেষ করেছিল সে, কিন্তু ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর দারিদ্র্যের শিকল তার স্কুলের পথ আটকে দেয়।একসময় রাজমিস্ত্রির সহকারী হিসেবে হাড়ভাঙা খাটুনি খাটত মেহেদী। কিন্তু শরীর সায় না দেওয়ায় এখন আইসক্রিম বিক্রিকেই বেছে নিয়েছে। প্রতিদিন ভোরে নানীর কাজে সাহায্য করে আইসক্রিমের ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে সে। উপজেলার মেঠোপথ আর চেনা স্কুলগুলোর সামনে দিয়ে যখন সে যায়, তার বুকের ভেতরটা হু হু করে ওঠে।আইসক্রিম বিক্রির ফাঁকে বিরামপুরের দোয়েল স্টুডিও মোড়ে কথা হয় মেহেদীর সাথে। লাজুক হেসে সে বলে,”স্কুলের সামনে দিয়া যখন যাই, খুব মনে পড়ে বন্ধুদের কথা। সুযোগ পাইলে আমি আবার পড়ালেখা করতাম। বড় হওয়ার খুব ইচ্ছা আমার।”দিন শেষে যা সামান্য আয় হয়, তা তুলে দেয় নানীর হাতে। নানী জাহানারা খাতুন ঝাপসা চোখে বলেন, “অনেক চেষ্টা করছি নাতিডারে পড়াইতে, কিন্তু পেটের ভাত জোটানোই তো দায়। ওর পড়ার খুব শখ, কিন্তু আমি অপারগ।”মেহেদীর এই আকুতি পৌঁছাতে শুরু করেছে সহৃদয় মানুষদের কানে। বিরামপুর পৌরসভা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মাওলা আশ্বাস দিয়েছেন, মেহেদী ফিরতে চাইলে প্রতিষ্ঠান থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তবে কেবল প্রতিষ্ঠান নয়, মেহেদীর মতো স্বপ্নবাজ কিশোরদের স্থায়ীভাবে স্কুলে ফেরাতে প্রয়োজন সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাত।একটি বই, একটি খাতা আর একটুখানি মমতা হয়তো বদলে দিতে পারে মেহেদীর জীবন। আইসক্রিমের ঘণ্টি নয়, মেহেদী আবার ফিরুক স্কুলের ঘণ্টার শব্দে—বিরামপুরের আকাশে এখন এটাই বড় প্রার্থনা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত
ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার(৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে Read more

সারাদেশে ১০ মাসে গ্রেপ্তার সাড়ে ৭ হাজার: র‍্যাব
সারাদেশে ১০ মাসে গ্রেপ্তার সাড়ে ৭ হাজার: র‍্যাব

দেশে রাজনৈতিক পালাবদলের পর গত ১০ মাসে বিভিন্ন অপরাধে প্রায় সাড়ে সাত হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড Read more

৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি মাস সেপ্টেম্বরের ৬ দিনে ৫১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। স্থানীয় মুদ্রায় যা প্রায় Read more

সারজিস আলমের আয়ের তথ্যে গরমিল
সারজিস আলমের আয়ের তথ্যে গরমিল

পঞ্চগড়-১ (সদর–তেঁতুলিয়া–আটোয়ারী) আসনের প্রার্থী সারজিস আলমের নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় আয়ের তথ্যে গরমিলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুনির্দিষ্ট Read more

ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস Read more

রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা
রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও বিহারে বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন